প্রবাস সংবাদ

গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার ঘটনায় কানাডায় প্রতিবাদ সমাবেশ

কানাডায় গণমাধ্যম ও সাংস্কৃতিক সংগঠনে হামলার প্রতিবাদে সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করে, বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার ধরে প্রতিবাদ জানাচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের গণমাধ্যমের ওপর আক্রমণ, সাংস্কৃতিক সংগঠন ছায়ানট ও উদীচী ভবনে ভাঙচুর-লুটপাট এবং শিশু আয়েশা ও দিপু চন্দ্র দাসকে পুড়িয়ে মারার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে টরন্টো ফিল্ম ফোরাম।

কানাডার টরন্টোর ড্যানফোথ অ্যভিনিউতে টরোন্টো ফিল্ম ফোরাম এর নিজস্ব মিলনায়তনে কানাডার স্থানীয় সময়
গতকাল রোববার (২১ ডিসেম্বর) প্রতিবাদ সমাবেশটি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক, সাংস্কৃতিককর্মী, রাজনীতিবীদ ও কমিউনিটির নেতৃবৃন্দ।

এই সময় ড. মমতাজ মমতা, সঙ্গীত শিল্পী শিখা রৌফ এবং নাহিদ কবির, বরেন্য শিল্পী চিত্রা সরকার ভারাক্রান্ত মনে স্মৃতিচারণ করেন।

কবি দেলওয়ার এলাহীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন ফিল্ম ফোরামের সভাপতি এনায়েত করিম। পরপর বক্তব্য রাখেন ইকবাল হাসনু, মৈত্রেয়ী দেবী, কবি তুষার গায়েন, আবৃত্তিকার হিমাদ্রী রায়, ড. রাখাল চন্দ্র সরকার, মাহবুব কামাল, মানবী মৃধা গৌতম সরকার। সমাপনী বক্তব্য রাখেন টরন্টো ফিল্ম ফোরামের সাধারণ সম্পাদক মনীষ রফিক।

বক্তারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন অনভিপ্রেত ঘটনার তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়ে বলেন, এই ধরনের অনাকাঙ্খিত ঘটনা আমরা আর দেখতে চাই না।

বিষয়:টরন্টো ফিল্ম ফোরাম প্রতিবাদ সমাবেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…