চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডের সাথে যুদ্ধবিরতিতে যেতে চাচ্ছে কম্বোডিয়া

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩২ পূর্বাহ্ণ ২৬, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

কম্বোডিয়া ও থাইল্যান্ডের সীমান্তে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষেের পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করার আগেই শর্তহীন ও তাৎক্ষণিক যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। এই সংঘর্ষেের এখন পর্যন্ত অন্তত ৩২ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে সাধারণ মানুষও রয়েছেন।

আজ (২৬ জুলাই) শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত চেয়া কেও জানান, তার দেশ শান্তিপূর্ণ উপায়ে বিরোধ নিষ্পত্তির পক্ষে এবং সংঘর্ষ থামানোর জন্য অবিলম্বে একটি যুদ্ধবিরতির প্রয়োজন। তবে থাইল্যান্ড এখনো আনুষ্ঠানিকভাবে এ প্রস্তাবের বিষয়ে কোনো মন্তব্য করেনি।

থাইল্যান্ড তৃতীয় পক্ষের মধ্যস্থতা প্রত্যাখ্যান করেছে এবং ইতিমধ্যেই সীমান্তবর্তী আটটি জেলায় মার্শাল ল (সামরিক আইন) জারি করেছে। থাইল্যান্ড ও কম্বোডিয়া একে অপরকে প্রথমে গুলি চালানোর অভিযোগ করেছে।

ভারপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থুমথাম ওয়েচায়াই বলেছেন, পরিস্থিতি আরও তীব্র হচ্ছে যা যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এখন অস্ত্রের লড়াই চলছে  যা সীমান্তের ১২টি স্থানে ছড়িয়ে পড়েছে।

কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত বলেছেন, মালয়েশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতিতে থাইল্যান্ড প্রথম দিকে সমর্থন দিলেও পরে তা প্রত্যাখান করেছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) শুরু হওয়া এই সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যমতে, তাদের দেশে ৮ জন বেসামরিক নাগরিকসহ ৫ জন সেনা নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩৫ হাজারেরও বেশি মানুষ।

Reneta

হামলায় উভয় দেশ ভারী কামান এবং রকেট হামলা চালাচ্ছে। যা এক দশকেরও বেশি সময়ের মধ্যে দক্ষিণ-পূর্ব এশীয় দুই প্রতিবেশীর মধ্যে সবচেয়ে রক্তক্ষয়ী সামরিক সংঘর্ষ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কম্বোডিয়াথাইল্যান্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

যুদ্ধবিধ্বস্ত কঙ্গোর শান্তি কামনায় ইতিহাস গড়া উইসা

জুন ১৮, ২০২৬

কেনের রেকর্ড, ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপ শুরু ইংল্যান্ডের

জুন ১৮, ২০২৬

জয়ের সুযোগ ছিল পর্তুগালের, কিন্তু হেরেও যেতে পারত: রোনালদো

জুন ১৮, ২০২৬

বিবর্ণ রোনালদো, ৫২ বছর পর বিশ্বকাপে আসা কঙ্গোর সাথে পেরে উঠল না পর্তুগাল

জুন ১৮, ২০২৬

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT