বিক্ষোভে উত্তাল ফ্রান্সে কারফিউ জারি
ফ্রান্সে বিক্ষোভের সময় একটি গাড়ি উল্টে গেছে এবং আগুনে পুড়ে গেছে, উত্তাল পরিস্থিতি।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
পুলিশের হাতে কিশোর নাহেলের মৃত্যু-পরবর্তী বিক্ষোভে এখনও উত্তাল ফ্রান্স। পরিস্থিতি সামাল দিতে ৪৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। রাস্তায় নামানো হয়েছে সাঁজোয়া যান, বন্ধ রয়েছে গণপরিবহণ। আটক করা হয়েছে আরও প্রায় ১ হাজার বিক্ষোভকারীকে। শিশুদের বিক্ষোভে না আনতে আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এবং দেশটির মন্ত্রীরা।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






