ফুটবল

বাফুফের এলিট একাডেমির নতুন কোচ বাটলার

বাফুফের এলিট একাডেমির নতুন কোচ বাটলার, বিমানবন্দরে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাফুফের এলিট একাডেমির নতুন কোচ বাটলার বিমানবন্দরে দেখা যাচ্ছে, তিনি একটি মোবাইল ফোন হাতে ধরে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাফুফের এলিট একাডেমির কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ব্রিটিশ কোচ পিটার জেমস বাটলার। এক বছরের চুক্তিতে তাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন কোচ নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। আগামী এক বছরের জন্য এলিট একাডেমির কোচ হিসেবে দায়িত্ব পালন করতে বুধবার দুপুরে বাংলাদেশে এসেছেন বাটলার।

উয়েফা প্রো লাইসেন্সধারী ৫৭ বর্ষী এই কোচ বিভন্ন দেশের জাতীয় ফুটবল দল ও ক্লাব ফুটবল দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। সবশেষ ২০১৯ সাল থেকে বাফুফের সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া পর্যন্ত লাইবেরিয়া জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি।

খেলোয়াড়ি জীবনে ওয়েস্টহ্যাম ইউনাইটেডে সর্বোচ্চ ৭৮টি খেলেছেন বাটলার। এছাড়া হ্যালিফ্যাক্স টাউনে ৭২ ম্যাচ, ওয়েস্ট ব্রোমউইচ অ্যালবিওনে ৬৩ ম্যাচ ও নটস কাউন্টিতে ২৭টি ম্যাচ খেলেছেন তিনি।

এর আগে বাফুফের এলিট একাডেমির কোচিংয়ের দায়িত্ব পালন করতেন পল স্মলি। তার চলে যাওয়ার পর স্থানীয় কোচ পাপ্পু কিছুদিন দায়িত্বে ছিলেন। পাপ্পু ইংল্যান্ড চলে যাওয়ায় একাডেমির কোচ শূন্যতা তৈরি হয়।

বিষয়:বাটলার বাফুফে

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…