বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নব নিযুক্ত ভিসি অধ্যাপক ড.শাহ্ আলিমুজ্জামান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বুধবার (৩ মে) সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সাথে নিয়ে তিনি এই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে সবাইকে নিয়ে ফাতেহা পাঠ ও দোয়া মোনাজাতে অংশ নেন।
এ সময় তিনি জাতির পিতার বিদেহী আত্মার মাগফিরাত কামনা শেষে তার পূর্বপুরুষদের ভিটে মাটি পরিদর্শন করে পরিদর্শন বইয়ে সাক্ষর করেন বুটেক্স ভিসি।
ঢাকায় ফেরার পথে গোপালগঞ্জ শেখ রেহানা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে এক মতবিনিময় সভায় অংশ নেন এই উপাচার্য। অধিভুক্ত কলেজের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা শেষে কয়েকটি সমস্যার তাৎক্ষণিক সমাধান এবং অন্যান্য সমস্যার সাধ্যমত সমাধানেরও আশ্বাস দেন তিনি।







