চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যবসায়ীকে থেঁতলে হত্যা: যুবদল-স্বেচ্ছাসেবক দলের ৩ জন বহিষ্কার

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৮ পূর্বাহ্ণ ১২, জুলাই ২০২৫
- সেমি লিড, রাজনীতি
A A

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনের সড়কে মোহাম্মদ সোহাগ নামের এক ব্যবসায়ীকে পাথর দিয়ে থেঁতলে হত্যার ঘটনায় তিন নেতাকর্মীকে বহিষ্কার করেছে বিএনপির দুই অঙ্গসংগঠন। তাদের মধ্যে দুজন যুবদল নেতা ও একজন স্বেচ্ছাসেবক দলের সদস্য। তারা একই সঙ্গে এ ঘটনায় করা মামলার আসামি।

শুক্রবার স্বেচ্ছাসেবক দলের সহদপ্তর সম্পাদক মো. ওসমান গনির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ঘটনায় মামলার আসামি কালু ওরফে স্বেচ্ছাসেবক কালুকে প্রাথমিক সদস্যপদসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী এবং সাধারণ সম্পাদক রাজিব আহসান বিষয়টির অনুমোদন করেন বলে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বহিষ্কৃত ব্যক্তির কোনো অপকর্মের দায় সংগঠন নেবে না। একই সঙ্গে দলের নেতা-কর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কালুর বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয় সোহাগ হত্যা মামলার আসামি যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক জলবায়ুবিষয়ক সহসম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকীর প্রাথমিক সদস্যপদ বাতিলসহ দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ জন বহিষ্কারব্যবসায়ীকে থেঁতলে হত্যাযুবদলস্বেচ্ছাসেবক দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

শ্মশানঘাট থেকে সদ্যভূমিষ্ট দুই নবজাতকের মরদেহ উদ্ধার

জুন ৪, ২০২৬

‘সঙ্গী হারানোর দুঃখ’, মারা গেছেন ‘পার্সেপোলিস’-এর স্রষ্টা

জুন ৪, ২০২৬

বন্ধ ও অলাভজনক কারখানায় বিনিয়োগ আকৃষ্ট করতে রোড শো করবে সরকার

জুন ৪, ২০২৬

ভারতের বিপক্ষে আমরা জয় তুলে আনব: সহকারী কোচ

জুন ৪, ২০২৬

শিউলি এখন আগের থেকে ভালো আছে

জুন ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT