অর্থনীতি

ঢাকা ও মক্কা চেম্বার অব কমার্সের সভা অনুষ্ঠিত

ঢাকা ও মক্কা চেম্বার অব কমার্সের সভায় অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি. Channel i News - চ্যানেল আই নিউজ

চেম্বার অব কমার্সের সভায় অতিথি ও কর্মকর্তাদের উপস্থিতি, আলোচনা ও স্বাক্ষর অনুষ্ঠান।. Channel i News – চ্যানেল আই নিউজ

সৌদি আরবের মক্কায় ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং মক্কা চেম্বার অব কমার্সের মধ্যে ব্যবসায়িক সভা অনুষ্ঠিত হয়েছে। সভা শেষে কার্যকর বি-টু-বি ম্যাচ মেকিং সেশন মক্কা চেম্বার অফ কমার্স প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

গতকাল (১ নভেম্বর) স্থানীয় সময় বুধবার ডিসিসিআই সভাপতি ব্যারিস্টার মোঃ সমীর সাত্তারের নেতৃত্বে বেসরকারি খাতের ব্যবসায়িক প্রতিনিধি দলে ৬১টি স্বনামধন্য বাংলাদেশি কোম্পানি এই সভায় অংশগ্রহণ করেছে। এতে মক্কা চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের সদস্য আবদুল্লাহ গাদি ৮৭টি সৌদি ব্যবসায়ী প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

মক্কা চেম্বার অব কমার্সের পরিচালনা পর্ষদের সদস্য আবদুল্লাহ গাদি বলেন, মক্কা চেম্বার অব কমার্স ব্যবসায়ীদের মক্কায় সংঘটিত উন্নয়ন ও সম্প্রসারণ পরিকল্পনায় অংশগ্রহণ করতে উৎসাহিত করে যা দুটি বন্ধু প্রতিম দেশের ব্যবসা-বাণিজ্যের জন্য একটি বড় সুযোগ।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এর সভাপতি ব্যারিস্টার মোঃ সমীর সাত্তার তার বক্তব্যে বলেন, বাংলাদেশ এবং সৌদি আরবের বেসরকারি খাতগুলো মজবুত এবং সফল বাণিজ্যিক সম্পর্কের জন্য একসাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সভা শেষে মক্কা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত মহাসচিব এসমাত মাতুগ ডিসিসিআই এর সভাপতির সাথে এমওইউ (সহযোগিতা স্মারক) স্বাক্ষর করেন।

বিষয়:ডিসিসিআই ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মক্কা সৌদি আরব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…