সৌদি আরবের নিরাপত্তা জোরদারে সেনা পাঠাল পাকিস্তান

ছবি: সংগৃহীত।
সৌদি আরবের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে দেশটিতে সেনা পাঠিয়েছে পাকিস্তান। বিদ্যমান প্রতিরক্ষা চুক্তি ও পারস্পরিক সমঝোতার আওতায় সৌদি ভূখণ্ডে দায়িত্ব পালন করবেন পাকিস্তানি সেনারা।
রোববার (২৯ নভেম্বর) পাকিস্তানের সেনাবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, শনিবার সৌদি আরবের উদ্দেশে পাকিস্তানি সেনাদের পাঠানো হয়েছে। এই পদক্ষেপ সৌদি আরবের নিরাপত্তা, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানের অবিচল প্রতিশ্রুতির প্রতিফলন। তবে এবার কতজন সেনা পাঠানো হয়েছে, তা জানানো হয়নি।
এর আগে শুক্রবার ইসলামাবাদে মক্কা প্রতিরক্ষা জোটের উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের শীর্ষ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা অংশ নেন।
ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী ও সৌদি-সমর্থিত বাহিনীর মধ্যে সংঘাত বৃদ্ধি এবং সৌদি আরবে হুথিদের হামলার পর গত আগস্টে মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়।
গত অক্টোবরে পাকিস্তানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স জানিয়েছিল, সৌদি আরবের স্থলসীমান্ত সুরক্ষা এবং ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে ৩০ থেকে ৪০ হাজার পাকিস্তানি সেনা মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষ থেকে এবারই প্রথম প্রকাশ্যে বক্তব্য দেওয়া হলো।





