রাজনীতি

শ্যামলীতে যাত্রীবেশে উঠে বাসে আগুন

মোহাম্মদপুরে চালন্ত বাসের ধোঁয়া ও দগ্ধ যাত্রীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মোহাম্মদপুরে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা, দগ্ধ ও ধোঁয়ায় আচ্ছন্ন যাত্রীরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর শ্যামলীতে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যাত্রীবেশে বাস থেকে নেমে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তরা বিরুদ্ধে। বুধবার ১ নভেম্বর সন্ধ্যায় শ্যামলী স্কয়ারের সামনে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ট্রাফিক মোহাম্মদপুর জোন অ্যাসিস্ট্যান্ট কমিশনার ইমরুল।

তিনি বলেন, আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে শ্যামলী স্কয়ারের সামনে আউটগোয়িংয়ে ওয়েলকাম পরিবহনের একটি বাসে দুষ্কৃতিকারীরা যাত্রীবেশে আগুন লাগিয়ে নেমে যায়।

তিনি বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নেভানো সম্ভব হয়েছে। ফলে বড় ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে মানুষ। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বিষয়:বাসে আগুন শ্যামলী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…