চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে বাসে আগুন, প্রাণে বাঁচলেন ঘুমন্ত হেলপার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫২ অপরাহ্ণ ১২, নভেম্বর ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
বাসের ভিতরে আগুনের ধোঁয়া ও ক্ষতিগ্রস্ত আসবাবপত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের বাজিতপুর বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা তিশা পরিবহনের একটি বাসে আগুন লাগানোর চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম সোহান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, বাজিতপুর-ঢাকা সড়কের পাশে বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে ছিল তিশা পরিবহনের একটি বাস। হঠাৎ দুর্বৃত্তরা বাসটির পেছনের বাম পাশের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে বাসের সিটে ঘুমিয়ে থাকা হেলপার চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে আশপাশের মানুষ ও ডিউটিরত পুলিশ দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে অল্পের জন্য প্রাণে বেঁচে যান ওই হেলপার। আগুনে বাসের পেছনের বা দিকের দ্বিতীয় সিটের উপরের অংশ আংশিক পুড়ে যায়।

খবর পেয়ে বাজিতপুর থানার ওসি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনার পর ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিশোরগঞ্জবাসে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT