বিনোদন

গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে কোন এশিয়ান তারকার নাম?

বিভিন্ন এশিয়ান তারকার ছবি, জনপ্রিয়তা ও খোঁজার তালিকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছয়জন এশিয়ান তারকার ছবি, যারা গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, বিভিন্ন পটভূমিতে।. Channel i News – চ্যানেল আই নিউজ

গুগল সার্চে প্রিয় তারকার নাম লিখলেই চলে আসে সাম্প্রতিক খবর, ছবি সহ নানা তথ্য। এশিয়ার কোন তারকাদের নাম এবছর খোঁজা হল সবচেয়ে বেশি? দেখে নিন প্রথম তারকার নাম।

এবছর গুগলে সবচেয়ে বেশি খোঁজা হয়েছে বিটিএসের ভি-এর নাম। দ্বিতীয় স্থানেও বিটিএস তারকার নাম। জাংকুক আছেন তালিকার দ্বিতীয় স্থানে।

তালিকার তৃতীয় নম্বরে আছেন বিরাট কোহলি। চতুর্থ স্থানে জায়গা করে নিয়েছেন ক্যাটরিনা কাইফ। পঞ্চম স্থানে আলিয়া।

এই প্রজন্মের কাছে বিটিএস এতটাই জনপ্রিয় যে ষষ্ট স্থানে আবারও বিটিএস তারকার নাম। ষষ্ট স্থানে জায়গা করে নিয়েছেন পার্ক জি মিন।

এই তালিকার সপ্তম স্থানে আছেন সালমান খান। ব্ল্যাকপিঙ্কের লিসা অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন।

নবম স্থানে আছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। দশম স্থানে আছেন প্রিয়াঙ্কা চোপড়া।

বিষয়:আলিয়া ভাট ক্যাটরিনা কাইফ গুগল সার্চ প্রিয়াঙ্কা চোপড়া বিরাট কোহলি শাহরুখ খান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…