চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশে নতুন রাষ্ট্রদূত মনোনয়ন দিয়েছে ট্রাম্প প্রশাসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১১ পূর্বাহ্ন ০৩, সেপ্টেম্বর ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে

ব্রেন্ট ক্রিস্টেনসেনকে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে

বাংলাদেশের জন্য নতুন রাষ্ট্রদূত হিসেবে পেশাদার কূটনীতিক ব্রেন্ট ক্রিস্টেনসেনকে মনোনীত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত ঘোষণায় এটি জানানো হয়েছে।

দ্য ওয়াইটহাউজের বিবৃতি অনুসারে, যুক্তরাষ্ট্র সরকার একাধিক গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ ঘোষণা করেছে। রাষ্ট্রপতি কর্তৃক ঘোষিত এই তালিকায় জাতিসংঘে মার্কিন উপ-প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশ ও ভারতসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বিভিন্ন আদালতের বিচারপতি হিসেবে নিয়োগপ্রাপ্তদের নাম প্রকাশ করা হয়েছে।

ভার্জিনিয়ার ব্রেন্ট ক্রিস্টেনসেন একজন সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অব কাউন্সেলরের ক্যারিয়ার সদস্য। ব্রেন্ট ক্রিস্টেনসেন বর্তমানে ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দফতরে আন্ডার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি এর আগে ২০১৯ থেকে তিন বছর ঢাকায় মার্কিন দূতাবাসে রাজনৈতিক বিভাগে কাউন্সিলর হিসেবে নিয়োজিত ছিলেন।

এছাড়া ক্যালিফোর্নিয়ার ট্যামি ব্রুসকে জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপ-প্রতিনিধি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি রাষ্ট্রদূত পর্যায়ের মর্যাদা পাবেন এবং নিরাপত্তা পরিষদে উপ-প্রতিনিধি হিসেবেও দায়িত্ব পালন করবেন। ফ্লোরিডার সার্জিও গরকে ভারতের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করা হয়েছে, ফ্লোরিডার স্টেফানি হ্যালেটকে বাহরাইনে রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। আইওয়ার জেমস হোল্টস্নাইডার জর্ডানে রাষ্ট্রদূত হিসেবে মনোনীত হয়েছেন,মিসৌরির উইলিয়াম লং আইসল্যান্ডে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নতুন মার্কিন রাষ্ট্রদূতনতুন রাষ্ট্রদূতবাংলাদেশব্রেন্ট ক্রিস্টেনসেনযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin

সর্বশেষ

২০ এপ্রিল বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ১৫ থেকে ২০ টাকা

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’: জামায়াতে ইসলামী

এপ্রিল ১৯, ২০২৬

মার্কিন অবরোধ না উঠা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকার ঘোষণা আইআরজিসির

এপ্রিল ১৯, ২০২৬

মধ্যবিত্ত জীবন নিয়ে চ্যানেল আইয়ের জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT