ফুটবল

যাদের নিয়ে বছরের শেষ দুই ম্যাচ খেলবে ব্রাজিল

যাদের নিয়ে বছরের শেষ দুই ম্যাচ খেলবে ব্রাজিল
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৬ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে চলতি মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। দুই ম্যাচ দিয়ে বছরের আন্তর্জাতিক উইন্ডো শেষ করবে সেলেসাও বাহিনী। ২৬ সদস্যের দল দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। জায়গা হয়নি নেইমারের। সৌদি প্রো লিগে অনেকটা আড়ালে থাকা অভিজ্ঞ মিডফিল্ডার ফ্যাবিনহোকে ডেকেছেন কোচ।

এবারের উইন্ডোতে ব্রাজিলের প্রতিপক্ষ আফ্রিকান দুই দেশ। ১৫ নভেম্বর লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে সেনেগালের বিপক্ষে খেলবে আনচেলত্তির দল। তিনদিন পর ফ্রান্সের লিলে ডেকাথলন স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা লড়বে তিউনিসিয়ার বিপক্ষে। দুটি দেশই আফ্রিকা মহাদেশের বাছাই থেকে ২০২৬ বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে।

সেলেসাওদের রেকর্ড গোলদাতা নেইমার দেড়মাস চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরলেও এবারও স্কোয়াডে রাখেননি আনচেলত্তি। গতমাসের স্কোয়াড থেকে বাদ পড়েছেন- কার্লোস অগাস্তো, ডগলাস সান্তোস, বেরাল্দো, ভান্দেরসন, জোয়েলিন্তন, জোয়াও গোমেস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ও ইগো জেসুস।

এক নজরে ব্রাজিল দল
গোলরক্ষক: বেন্টো, এডেরসন ও হুগো সুজা।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, দানিলো, কাইও হেনরিক, মিলিতাও, ফ্যাব্রিজিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস, লুসিয়ানো জুবা, মারকুইনহোস, পাওলো হেনরিক ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গুইমারেস, কাসিমিরো, ফ্যাবিনহো ও লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রিচার্লিসন, রদ্রিগো, ভিনিসিয়াস জুনিয়র ও ভিটর রোকে।

বিষয়:২০২৬ বিশ্বকাপ বাছাই আনচেলত্তি নেইমার ব্রাজিল ভিনিসিয়াস সেনেগাল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…