ফুটবল

পিএসজির কাছে হেরে রাফিনহা বলছেন ‘আমরা শুধু তিন পয়েন্ট হারিয়েছি’

পিএসজির কাছে হেরে রাফিনহা বলছেন ‘আমরা শুধু তিন পয়েন্ট হারিয়েছি’

চ্যাম্পিয়ন্স লিগের তৃতীয় রাউন্ডে এসে প্রথম হারের স্বাদ পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে সমানতালে লড়েও শেষদিকে পরপর গোল হজম করে হারতে হয়েছে। তবে এই হারে দলটির অধিনায়ক রাফিনহা দিয়াস শুধু তিনটি পয়েন্ট হারানোর বিষয়টিই দেখছেন।  

পার্ক ডে প্রিন্সেসে স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্ডো দেপোর্তিভো’তে ব্রাজিলিয়ান উইঙ্গার বলেন, ‘আমরা জয় বা ড্র চেয়েছিলাম। আমরা জানতাম এমনটা ঘটতে পারে। আমরা দু’বারের ইউরোপীয় চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এবং তাদের সমর্থকদের সামনে খেলছিলাম, যা অত্যন্ত কঠিন একটি বিষয়।’

প্যারিস থেকে খালি হাতে ফেরা নিয়ে পড়ে থাকতে রাজি নন বার্সা অধিনায়ক, ‘আমাদের লক্ষ্য ছিল জয় অথবা অন্তত এক পয়েন্ট নিয়ে ফেরা। তবে এটি শেষ নয়। সবকিছুরই একটা নির্দিষ্ট সময় থাকে এবং দিনশেষে আমরা তো কেবল তিনটি পয়েন্ট হারিয়েছি।’

‘ফলাফল যাই হোক না কেন, আমরা সমানভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি। দুটি দলই বল দখলে রেখে খেলতে পছন্দ করে এবং আমরা বলের নিয়ন্ত্রণ রাখতে পেরেছিলাম। এটি একটি ভালো পরীক্ষা ছিল এবং আমাদের লড়াই করার সক্ষমতা প্রমাণ করেছে। ফলাফল যা হওয়ার হয়েছে, তবে আমরা ভালো ফুটবল খেলেছি।’

রাফিনহার মাঠ থেকে বের হয়ে যাওয়া ও দানি ওলমোর চোট নিয়ে বলেন, ‘আমি এক সপ্তাহেরও কম সময় অনুশীলন করার সুযোগ পেয়েছিলাম। তাই কম সময় মাঠে থাকাটা আগে থেকেই নির্ধারিত ছিল। ম্যাচ শেষে আমার শরীর বেশ ভালো ও শক্তিশালী মনে হচ্ছিল। আমি নিজের ফিটনেস আরও উন্নত করার চেষ্টা করছি।’

‘ওলমোর কী হয়েছে আমি নির্দিষ্ট করে জানি না। ঠিক কী ঘটেছে তা জানতে আমরা কোচ এবং মেডিকেল দলের সাথে কথা বলব।’

বিষয়:ওলমো চ্যাম্পিয়ন্স লিগ পিএসজি প্যারিস বার্সেলোনা ব্রাজিল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…