চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাই খেলবে ব্রাজিল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২৪ পূর্বাহ্ণ ২৬, আগস্ট ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
ব্রাজিলের দুই ফুটবলার বিশ্বকাপের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চোটে দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে আছেন নেইমার। লাতিন আমেরিকা অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের শেষ দুই ম্যাচেও দেখা যাবে না ব্রাজিলীয় তারকাকে। চিলি ও বলিভিয়ার বিপক্ষে ম্যাচের জন্য ২৫ সদস্যের দলে নেইমারের নাম রাখেননি কোচ কার্লো আনচেলত্তি। আক্রমণের আরও দুই নিয়মিত সদস্য ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে রাখেননি সেলেসাওদের ইতালিয়ান কোচ।

সৌদি আরবের আল-হিলাল থেকে শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছেন নেইমার। ফিরে কিছুটা ছন্দে ফেরার ইঙ্গিতও দিয়েছিলেন। কিন্তু দল ঘোষণার দিন-দুয়েক আগে চোটে পড়েন ৩৩ বর্ষী ফরোয়ার্ড। সবশেষ ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দল জার্সিতে মাঠে নেমেছিলেন নেইমার।

২৪ বর্ষী রদ্রিগো গত জুনে ব্রাজিলের খেলা দুটি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না। ইউরোপের গণমাধ্যমে খবর ছিল, সামনের দুই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের কোন খেলোয়াড়কেই দলে রাখবেন না আনচেলত্তি। আলোচনায়, দীর্ঘ গত মৌসুমের পর ক্লাবটির খেলোয়াড়রা মাঝে যথেষ্ট বিশ্রাম না পাওয়াই কারণ।

রদ্রিগোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যায় যেয়ে প্রশংসাই করেছেন লস ব্লাঙ্কোসদের সাবেক কোচ। আনচেলত্তি বলেছেন, ‘রদ্রিগোর সামর্থ্যে আমি মুগ্ধ। গতকাল সে রিয়ালের হয়ে দারুণ খেলেছে। অনেকদিন পর সে প্রথম ম্যাচ খেলল। এখনও তার হাতে সময় আছে নিজেকে ভালোমতো প্রস্তুত করা এবং জাতীয় দলে ফিরে আসা।’

লাতিন আমেরিকা অঞ্চল থেকে আগেই ২০২৬ বিশ্বকাপে জায়গা নিশ্চিত করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে তারা। পাঁচদিন পর খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে সেলেসাওরা আছে তিনে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে ইকুয়েডর। শীর্ষে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Reneta

ব্রাজিল দল
গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্টো, হুগো সুজা।
ডিফেন্ডার: অ্যালেক্সান্দ্রো রিবেইরো, অ্যালেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কুইনহোস, ভ্যান্ডারসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস , ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোলিন্টন, লুকাস পাকুয়েতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রিচার্লিসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০২৬ বিশ্বকাপ বাছাইআনচেলত্তিনেইমারব্রাজিলভিনিসিয়াসলাতিন আমেরিকালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

সুন্দরবন সুরক্ষায় জাতিসংঘের ৬০ মিলিয়ন ডলার বিনিয়োগ

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর আন্দোলন প্রত্যাহার

জুলাই ২৫, ২০২৬

হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ওষুধ-প্রতিরোধী ব্যাকটেরিয়ায় সংক্রমণ, উদ্বেগ গবেষকদের

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৬ জনের মৃত্যু

জুলাই ২৫, ২০২৬

মিনি ম্যারাথনে অসুস্থ রানার সুব্রত কুমার, পাশে ‘প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন’

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT