চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে উদ্বোধনী দিনে থাকছে যে আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৪ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বিপিএল ২০২৩ উদ্বোধনী অনুষ্ঠানে ক্রিকেটার ও দর্শকদের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নিরাপত্তাজনিত কারণে বাতিল করা হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটের দ্বাদশ আসরের উদ্বোধনী অনুষ্ঠান। জাঁকালো আয়োজন না হলেও সিলেটে ২৬ ডিসেম্বর শুরুর দিনে ছোট পরিসরে উদ্বোধনী আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্স-বিএসজেএ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত হয়ে বিসিবি পরিচালনক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন এমন।

বলেছেন, ‘আমরা সবাই জানি যে পরিস্থিতি একটু চ্যালেঞ্জিং। আমাদের বারবার পরিকল্পনা বদলাতে হচ্ছে। তো ২৪ তারিখে যেহেতু আমরা উদ্বোধনী অনুষ্ঠান করতে পারছি না, এখন ২৬ তারিখে ম্যাচের দিনই ছোট করে আয়োজন করব।’

আয়োজনে কী কী থাকবে তাও জানিয়েছেন ইফতেখার রহমান। বলেছেন, ‘আমাদের প্রেসিডেন্ট (আমিনুল ইসলাম বুলবুল) ও ক্রীড়া উপদেষ্টা (আসিফ নজরুল) ওনারা উদ্বোধন করবেন। সবার সঙ্গে হ্যান্ডশেক করবেন। সাম্প্রতিক সময়ে যা ঘটেছে তার জন্য আমরা এক মিনিট নীরবতা পালন করব।’

উদ্বোধনী দিনে দুই ম্যাচের মাঝের বিরতিতে কনসার্টের আয়োজন করা হবে বলে জানিয়েছেন ইফতেখার রহমান। বলেছেন, ‘দুই ম্যাচের মাঝে এই একটা গানের আঞ্চলিক সব গান নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে। যেটা মাঠেই স্টেজ করে হবে। গানের অনুষ্ঠান প্রথম ম্যাচের আগে ১৫ মিনিটের। দুপুর আড়াইটার মধ্যে আমাদের শেষ করতে হবে। জুম্মার নামাজের পরে ২টা ১৫ মিনিটে শুরু করে ১৫ মিনিটের মধ্যে এটা শেষ করা হবে। দুই খেলার মাঝে যে সময় আছে, ১ ঘণ্টা ৪৫ মিনিটের। ওইখানে এই ছোট অনুষ্ঠানটা করব।’

উদ্বোধনী দিনে প্রথম ম্যাচ গড়ানোর কথা ছিল দুপুর ২টায়। সেটি পেছানো হয়েছে একঘণ্টা। সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটি খেলবে দুপুর ৩টায়। আর ৪৫ মিনিট পিছিয়ে চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেসের ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখার রহমানবিপিএল-২০২৬বিসিবিলিড স্পোর্টসসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বান্ধবীর বাসায় গুলিবিদ্ধ হন এনসিপি নেতা: পুলিশ

পরবর্তী

সোশ্যাল মিডিয়া যাচাই নীতিতে ভারতে আটকা শত শত এইচ-১বি ভিসাধারী

পরবর্তী
আন্তর্জাতিক ভিসা আবেদনকারীর সাক্ষাৎকারের জন্য সাক্ষাৎকার কক্ষে বসে আছেন একজন যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

সোশ্যাল মিডিয়া যাচাই নীতিতে ভারতে আটকা শত শত এইচ-১বি ভিসাধারী

ব্র্যাক ব্যাংকের দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম এসএমই ইনোভেশন ল্যাব চালু করল ব্র্যাক ব্যাংক

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ‘অবসর-ট্যাটু’র কথা বলে মধুর সংকটে কুক্কুরেয়া

জুলাই ২০, ২০২৬

‘আন্দোলন করে সরকারকে সিদ্ধান্ত নিতে বাধ্য করা যাবে না’

জুলাই ২০, ২০২৬

‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্থগিত করল ইরান

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT