চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাকির জন্য দোয়া চাইলেন শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৯ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
জাকির সংবাদ সম্মেলনে দোয়া চেয়ে বলছেন, পাশে পানির বোতল ও কোকের ক্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

শান্ত

সিলেট থেকে: বিপিএলের দ্বিতীয় দিন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মাঠেই হার্ট অ্যাটাকের পর হাসপাতালে নেয়া হলেও বাঁচানো যায়নি ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলি জাকি। রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন শুনতে পেলেন তখন তিনি ক্রিজে, ব্যাট করছেন। ম্যাচের পর সংবাদ সম্মেলনে এসেও শোকে কাতর ছিলেন শান্ত, দেশবাসীর কাছে দোয়া চাইলেন জাকির জন্য।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার ঢাকা ক্যাপিটালস টসে জিতে রাজশাহী ওয়ারিয়র্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। আগে ব্যাটে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩২ রান সংগ্রহ করে রাজশাহী। লক্ষ্যে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ঢাকা।

ম্যাচের পর জাকির মৃত্যু প্রসঙ্গে নিজের অনুভূতি প্রকাশ করতে যেন শব্দ খুঁজে পাচ্ছিলেন না শান্ত। বলেছেন, ‘দুর্ভাগ্য বলব না, কোন শব্দ ব্যবহার করব আমি জানি না। টসের পর দেখলাম সুস্থ একটা মানুষ পড়ে গেল। তারপর সিপিআর দেওয়া হলো। পালস একবার এসেছিল।’

‘আমাদের সবাইকেই একদিন চলে যেতে হবে। দেশের মানুষকে অনুরোধ করব তার জন্য দোয়া করবেন। খুবই ভালো মানুষ ছিলেন। অনেক লম্বা সময় উনার সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্লেয়ারদের অনেক সাপোর্ট করতেন। এতটুকু অনুরোধ করব, সবাই উনার জন্য দোয়া করবেন। কোনো ভুলত্রুটি হয়ে থাকলে উনাকে ক্ষমা করে দেবেন।’

‘উনার পরিবারের জন্য অনেক কঠিন একটা ব্যাপার। দূর থেকে হলেও উনার ফ্যামিলির পাশে থাকবেন। আমি তখন ব্যাটিংয়ে ছিলাম, তখনই জানতে পারি। সবাই তো… অবাক হওয়ারই বিষয়। কেউ আশা করিনি এমন কিছু হবে। কেউ জানি না কে কখন চলে যাবে। সবাই অনেক অবাক হয়েছি। কিন্তু দোয়া করা ছাড়া বেশি কিছু করার নেই।’

এই খবর শোনার পর ম্যাচের বাকি অংশে খেলোয়াড়দের মধ্যেও শোকের ছাপ পরে জানিয়ে শান্ত বলেছেন, ‘এটা তো খুব হৃদয়বিদারক খবর ছিল। সবাই চমকে গেছে, সবাই চুপচাপ ছিল, মন খারাপ ছিল। এটা তো আসলে আমাদের হাতেই নেই। মন খারাপ নিয়েই সবাই খেলেছে। এটা মাথায় নিয়েই আমি খেলি। প্রফেশনাল ক্রিকেট, প্রফেশনালিজম মেইনটেইন করা জরুরী। তবে প্রত্যেক ক্রিকেটারের জন্য আজকের দিন কঠিন ছিল।’

Reneta

জাকির জানাজা সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয়।

সিলেট থেকে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ কুমিল্লায় নিজ বাড়িতে পাঠানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জাকিঢাকা ক্যাপিটালসবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টসশান্তসিলেট
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নোয়াখালীকে ১৪৩ রানে আটকে দিল স্বাগতিক সিলেট

পরবর্তী

নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর

পরবর্তী
উপদেষ্টা আদিলুর নির্বাচন বানচালের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন বানচালের চেষ্টা করলে প্রতিহত করা হবে: উপদেষ্টা আদিলুর

ঢাকা ক্রিকেট দলের সহকারী কোচ জাকিরের ছবি, তিনি মাঠে প্রশিক্ষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সহকারী কোচ জাকিকে জয় উৎসর্গ করল ঢাকা

সর্বশেষ

ছবি: সংগৃহীত

চকরিয়া-সুন্দরবনের সংরক্ষিত ও রক্ষিত বনভূমি রক্ষা ও পুনরুদ্ধারে হাইকোর্টের রুল

জুলাই ২০, ২০২৬

যা যা সঙ্গী করে ২০২৬ বিশ্বকাপকে বিদায় জানালেন মেসি

জুলাই ২০, ২০২৬

ইয়ামালকে নিয়ে মুগ্ধ কার্তিক যা বললেন

জুলাই ২০, ২০২৬

ককরোচ পার্টির আন্দোলনে উত্তাল দিল্লি, মুখ্য নেতা অভিজিৎ আটক

জুলাই ২০, ২০২৬

এক বছরের মাল্টিপল-এন্ট্রি ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT