চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিরপুরে ৪৮ বলে সেঞ্চুরি উসমানের, রেকর্ডবুকে তছনছ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:০১ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
উসমান ক্রিকেট খেলোয়াড়, সেঞ্চুরি উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিরপুরে বিপিএলের চতুর্থ দিনে ঝলক দেখিয়েছেন উসমান খান। আসরের প্রথম সেঞ্চুরিয়ানে নাম লিখিয়েছেন পাকিস্তান ব্যাটার। গ্রাহাম ক্লার্ককে সঙ্গী করে বিপিএল ইতিহাসের সর্বোচ্চ রানের জুটি গড়েছেন। তার সেঞ্চুরিতে ভর করে শের-ই বাংলা স্টেডিয়ামে সর্বোচ্চ রানের সংগ্রহ এখন চিটাগং কিংসের। দুর্বার রাজশাহীর সামনে ২২০ রানের লক্ষ্য দিয়েছে দলটি।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে টসে জিতে চিটাগংকে আগে ব্যাটে পাঠায় রাজশাহী। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ২১৯ রান তোলে চিটাগং। বিপিএলের ইতিহাসে মিরপুরে সর্বোচ্চ রানের সংগ্রহ এটি। আগে সর্বোচ্চ ছিল ২ উইকেটে ২১৮ রান। ২০২০ আসরে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে করেছিল খুলনা টাইগার্স।

শুরুটা ভালো হয়নি চিটগংয়ের। ইনিংসের প্রথম ওভারে উইকেট হারায় দলটি। হাল ধরেন উসমান ও গ্রাহাম ক্লার্ক। দ্বিতীয় উইকেটে ১২০ রানের জুটি গড়েন। ২৫ বলে ৪০ রান করে আউট হন ক্লার্ক, জুটি ভাঙে।

বিপিএল ইতিহাসে যেকোনো উইকেটে সর্বোচ্চ রানের জুটি এটি। আগের রেকর্ডে ২০১৩ সালে চিটাগংয়ের হয়ে ব্র‌েন্ডন টেইলর ও নাঈম ইসলাম উদ্বোধনী জুটিতে সিলেট রয়্যালসের বিপক্ষে ১১৮ রান করেছিলেন।

৪৮ বলে সেঞ্চুরি করেন উসমান খান। সেঞ্চুরির পথে ছিল ১১ চার ৫ ছক্কার মার। বিপিএলের সব আসর মিলিয়ে ৩৩তম সেঞ্চুরি এটি। পাকিস্তান ব্যাটার ৬ ছক্কা ও ১৩ চারে ৬২ বলে ১২৩ রান করে আউট হন। চিটাগংয়ের হয়ে মোহাম্মদ মিঠুন ১৫ বলে ২৮ এবং হায়দার আলী ৮ বলে ১৯ রান করেন।

রাজশাহী বোলারদের হয়ে দারুণ করেছেন তাসকিন। ৪ ওভারে ২২ রান খরচায় ২ উইকেট নেন টাইগার পেসার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উসমানচিটাগং কিংসদুর্বার রাজশাহীবিপিএল ২০২৫লিড স্পোর্টসশফিউলসাব্বির
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সূরা আন-নাস কেন এত বিশেষ?

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৯ হাজার ৮৫৬ টাকা

আগস্ট ৬, ২০২৬

চ্যানেল আইয়ের ‘আজকের সংবাদপত্র’ অনুষ্ঠানের ২১ বছর

আগস্ট ৬, ২০২৬

‘লিবারেশন ডে শুল্ক’ থেকে ১০০ বিলিয়ন ডলার ফেরত দিল ট্রাম্প প্রশাসন

আগস্ট ৬, ২০২৬
ছবি: সংগৃহীত

জাহাজ চলাচল সংস্থাগুলো হরমুজ প্রণালীতে জাতিসংঘের হস্তক্ষেপ চাইল

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT