ক্রিকেট

যাদের নিয়ে মালয়েশিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল অনুশীলন করছে, প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা অনুশীলন করছে, মাঠে প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলের বিপক্ষে হতে চলা দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তরুণ ও অভিজ্ঞ ক্রিকেটারদের সমন্বয়ে গড়া এই দলের নেতৃত্বে রাখা হয়েছে এস এম মেহেরব হোসেন অহিনকে।

দলে সবচেয়ে আলোচিত নাম সাব্বির রহমান। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব করা এই ব্যাটারের পাশাপাশি জাতীয় দলের নিয়মিত মুখ শামীম হোসেন পাটোয়ারীও সুযোগ পেয়েছেন। এছাড়া জাতীয় দলের হয়ে খেলা মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন ও আবু হায়দার রনিও রয়েছেন স্কোয়াডে।

মালয়েশিয়া দল আগামী ৫ আগস্ট বাংলাদেশে পৌঁছাবে। সফরের শুরুতে তারা বাংলাদেশ এইচপি দলের বিপক্ষে দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ৮ ও ১০ আগস্ট।

টি-টুয়েন্টি সিরিজ শেষ হওয়ার পর সফরের দ্বিতীয় পর্বে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে মালয়েশিয়া। ওয়ানডে ম্যাচগুলোর ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে বসুন্ধরা স্পোর্টস সিটি।

বাংলাদেশ এইচপি টি-টুয়েন্টি দল
এস এম মেহেরব হোসেন (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী, আবদুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, মোহাম্মদ স্বাধীন ইসলাম, রাকিবুল হাসান, প্রীতম কুমার, মাহফুজুল রহমান রাব্বি ও ইকবাল হোসেন।

বিষয়:বাংলাদেশ মালয়েশিয়া সাব্বির

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…