ক্রিকেট

এক নজরে প্লে-অফে কে কার প্রতিপক্ষ

বিপিএল ২০২৪

ক্রিকেট খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দুটি ক্রিকেটার একে অপরের সাথে হাসিমুখে শুভেচ্ছা বিনিময় করছেন, মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

দেখতে দেখতে শেষ হয়ে গেল বিপিএল দশম আসরের লিগপর্ব। বাকী কেবল আর চারটি ম্যাচ। প্লে-অফের তিনটি ও ফাইনাল। চারটি দল পা রেখেছে পরের পর্বে। আর আসর শেষ হয়ে গেছে তিনটি দলের।

২৬ ফ্রেব্রুয়ারি থেকে গড়াতে চলেছে প্লে-অফের ম্যাচগুলো। এই রাউন্ডে উত্তীর্ণ হয়েছে রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও ফরচুন বরিশাল। একনজরে দেখে নেয়া যাক কে লড়বে কার সাথে।

লিগপর্বের নির্ধারিত ম্যাচগুলো শেষে ১৮ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে আছে রংপুর। ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে কুমিল্লা। ১৪ পয়েন্ট নিয়ে তিনে বরিশাল। সমান পয়েন্ট নিয়ে রানরেটে পিছিয়ে থেকে চারে চট্টগ্রাম।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী প্লে-অফে একটি এলিমেনেটর ও দুটি কোয়ালিফার ম্যাচ খেলবে দলগুলো। প্রথম কোয়ালিফায়ারে খেলবে শীর্ষ দু’দল রংপুর ও কুমিল্লা। তিনে ও চারে থাকা বরিশাল ও চট্টগ্রাম খেলবে প্রথম এলিমেনেটর ম্যাচ। এখানে জয়ী দলটি দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে হারা দলটির সাথে। কোয়ালিফায়ারে জয়ী দল দুটি খেলবে ফাইনাল।

সোমবার মিরপুরে দুপর আড়াইটায় গড়াবে এলিমেনেটর ম্যাচটি। যেখানে লড়বে তামিমের বরিশাল ও শুভাগত হোমের চট্টগ্রাম। একইদিন সন্ধ্যা সাড়ে সাতটায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে সাকিবের রংপুর ও লিটনের কুমিল্লা। দ্বিতীয় কোয়ালিফায়ার গড়াবে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায়, একই মাঠে। আর পহেলা মার্চ ফাইনাল দিয়ে পর্দা নামবে আসরের।

আসরে সবচেয়ে বাজে পারফর্ম্যান্স করেছে দুর্দান্ত ঢাকা। জয় দিয়ে আসর শুরু করে হেরেছে টানা পরের এগারোটি ম্যাচে। দুই পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে থেকে শেষ করেছে তারা।

খুলনা ও সিলেট স্ট্রাইকার্স আসরে জয় পেয়েছে পাঁচটি করে ম্যাচে। দুই দলের পয়েন্ট ১০ করে। তবে রানরেটে এগিয়ে থেকে পাঁচে আসর শেষ করেছে খুলনা। আর সিলেট শেষ করেছে ছয়ে।

বিষয়:কুমিল্লা ভিক্টোরিয়ান্স চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তামিম প্লে-অফ ফরচুন বরিশাল বিপিএল-২০২৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…