বাংলাদেশ পারল না, এশিয়া কাপের ফাইনালে পাকিস্তান
ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ছেলেদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের পর বোলিংয়েও বির্বণ থাকল বাংলাদেশ। ৯ উইকেটের বড় জয় তুলে ফাইনালে গেছে পাকিস্তান। আসরের সব খেলা সরাসরি দেখাচ্ছে আইস্ক্রিন।
ওমানের আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক ফরিদ হাসান। নির্ধারিত ৫০ ওভারের আগে অলআউট হয়ে যায় বাংলাদেশ। ৩১.৪ ওভারে ১৩৮ রান করতে পারে যুবা টাইগার দল। জবাবে ২১.৫ বলে ১ উইকেট হারিয়ে ১৪১ রান করে জয় তুলে নেয় পাকিস্তান।
প্রথমে ব্যাটে নেমে বাংলাদেশের সর্বোচ্চ রান করেন ওপেনার মুহি। ৪ চার ও ২ ছক্কায় ৪৫ বলে ৫০ করে আউট হন। আরেক ওপেনার সিয়াম করেন ১ রান। মালয়েশিয়ার বিপক্ষে ১৫০ পার করা মুনিন এদিন করেন ১ রান। অধিনায়ক ফরিদের ব্যাটে আসে ১৭, আলী রাফি ২০ এবং রাকিবুল হাসান করেন ২৬ রান।
পাকিস্তানের হয়ে রিজওয়ানুল্লাহ তুলে নেন ৫ উইকেট। মোহাম্মদ সায়েম নেন ২ উইকেট। ১টি করে উইকেট নেন আলী রাজা, হাসনাইন আব্বাস দার এবং আহমেদ হুসাইন।
জবাবে দুর্দান্ত শুরু করেন পাকিস্তানের দুই ওপেনার উসমান খান ও হায়াম খান। দুজনই ফিফটি তুলে নেন। গড়েন ১২৪ বলে ১২৩ রানের জুটি। ৭২ বলে ৬৯ রান করে আউট হন হায়াম খান। ইনিংসে ৮ চারের পাশাপাশি এক ছক্কার মার ছিল।
অন্যপ্রান্তে আব্দুল কাদিরকে নিয়ে ম্যাচ শেষ করেন ওপেনার উসমান খান। ৫৪ বলে ৬৪ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ইনিংসে ৭ চার ও ২ ছক্কা ছিল।
বোলিংয়ে বাংলাদেশের হয়ে একমাত্র উইকেটটি নেন রবিউল হাসান অনিক।





