চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বোল্টকে নামিয়ে শীর্ষে বুমরাহ, মিরাজের উন্নতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

গত দুই বছর ধরে ওয়ানডে বোলারের শীর্ষস্থান ভাগাভাগি করে আসছেন নিউজিল্যান্ড পেসার ট্রেন্ট বোল্ট ও ভারতের জাসপ্রিত বুমরাহ। ২০২০ সালে শীর্ষস্থান হারিয়েছিলেন ডানহাতি ভারতীয় সেনশেসন। ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ফের বোলারদের এক নম্বর জায়গায় ফিরেছেন বুমরাহ।

আইসিসির সবশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে বোল্টকে একধাপ পেছনে ঠেলে ৭১৮ রেটিং নিয়ে শীর্ষে উঠেছেন বুমরাহ। ৭১২ রেটিং নিয়ে দুইয়ে বোল্ট। একদিনের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ একধাপ এগিয়ে এসেছেন ছয় নম্বরে।

টি-টুয়েন্টির সাবেক এক নম্বর বোলার বুমরাহ কপিল দেবের পর ভারতের দ্বিতীয় পেসার হিসেবে আইসিসির সেরা বোলার হলেন। মানিন্দর সিং, অনিল কুম্বলে ও রবীন্দ্র জাদেজাও তালিকার সেরা অবস্থানে পৌঁছেছিলেন। ভারতের পেসার হিসেবে অন্য একটি জায়গায় অনবদ্য বুমরাহ, ওয়ানডে বোলার তালিকায় ৭৩০ দিন শীর্ষস্থান ধরে রেখেছিলেন। যা দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি সময় এবং সব মিলিয়ে নবম সেরা।

ইংল্যান্ডকে বড় হারের স্বাদ দেয়ার পথে ১৯ রানে ৬ উইকেট নেয়া বুমরাহর পাশাপাশি দারুণ ভূমিকা রেখেছিলেন মোহাম্মদ শামি। ৩ উইকেট তোলার উপহার র‌্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন। সতীর্থ পেসার ভুবেনশ্বর কুমারের সঙ্গে ২৩ নম্বর জায়গায় যৌথভাবে রয়েছেন ডানহাতি পেসার।

ইংলিশদের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে শতরান হাঁকানোর পুরস্কার পেয়েছেন সূর্যকুমার যাদব। র‌্যাঙ্কিংয়ে ৪৪ ধাপের লম্বা লাফ দিয়ে বসেছেন ক্যারিয়ারসেরা ৫ নম্বরে। তিন সংস্করণে অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ওয়ানডেতে শীর্ষস্থান ধরে রাখা সাকিব আল হাসান টেস্ট ও টি-টুয়েন্টিতে আছেন যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।

সাদা পোশাকের ক্রিকেটে ব্যাটিংয়ে শীর্ষেই রয়েছেন জো রুট। বোলারদের তালিকায় এক নম্বরে প্যাট কামিন্স ও সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে ব্যাটিংয়ে শীর্ষে রয়েছেন বাবর আজম। বোলার তালিকায় জশ হ্যাজেলউড ও অলরাউন্ডার তালিকায় শীর্ষে আছেন মোহাম্মদ নবী।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসিইংল্যান্ডবুমরাহবোল্টভারতমিরাজলিড স্পোর্টসসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে কফিনবন্দি হয়ে গ্রামের বাড়ি ফিরছেন কামাল

মে ১৫, ২০২৬

সিলেটে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টেস্টের আগে যা বলছে আবহাওয়া বার্তা

মে ১৫, ২০২৬

নাহিদের শেখার তাড়না দেখে মুগ্ধ হয়েছিলেন মুশফিক

মে ১৫, ২০২৬

ইংলিশ মিডিয়াম কারিকুলামে ‘আর্থিক সাক্ষরতা’ কতটা জরুরি

মে ১৫, ২০২৬

সীতার জন্মভূমিতে এক আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ভ্রমণ

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT