বিনোদন

খুবই সাদামাটা ঈদ আয়োজনে অভ্যস্ত আমির

অভিনেতা হাসান মোরশেদ হাসান হাস্যোজ্জ্বল মুখে শুভেচ্ছা জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেতা হাসান মোরশেদ হাসান একটি ক্যামেরার সামনে হাস্যোজ্জ্বল মুখে শুভেচ্ছা জানাচ্ছেন, পটভূমিতে একটি গাড়ি দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর এই ঈদের আনন্দ ছোট বড় নির্বিশেষে সবার মাঝেই ছড়িয়ে যায়। যার ব্যতিক্রম হয় না তারকারদেরও মধ্যেও। সাধারণ আট দশজন মানুষের মতোই আয়োজন করে ঈদ উৎসব পালন করেন তারকারা।

এক্ষেত্রে বলিউডের তারকাদের নামও উল্ল্যেখযোগ্য। আর ঈদে বলিউডের নাম আসা মানেই বলিউডের ‘খান’দের নাম আসা। এই ‘খান’ বলতেই বহির্বিশ্বে আমির, সালমান কিংবা শাহরুখের নামেই যেন সবাই বলিউডকে চেনেন। প্রতিবছরই ‘খান ভক্তরা’ জানতে উৎসুক থাকে তাদের প্রিয় তারকারা ঈদে কী করছেন।

চলুন জেনে নেওয়া যাক এবছর ঈদে বলিউড তারকারা কে কী করছে

আমির খান
বলিউডে খানদের অন্যতম, আমির খানের ঈদ উদযাপন শাহরুখ ও সালমানের চেয়ে একটু আলাদা। খুবই সাদামাটা আর অনাড়ম্বরভাবে ঈদ উদ্‌যাপন করেন তিনি। দিনটি বিশেষ হলেও প্রতি বছর প্রায় একইভাবে ঈদ পালন করেন এই তারকা।

ঈদকে একেবারেই ব্যক্তিগত একটি অনুষ্ঠান হিসেবে উদযাপন করেন আমির। পরিবারের সদস্য আর হাতেগোণা কয়েকজন বন্ধুকে নিয়েই দিনটি কাটান তিনি। সকালে মুম্বাই জামে মসজিদে নামাজ পড়েই পরিবারকে সময় দেন আমির।

ঈদের দিন তিনি সাধারণত শুটিংয়ের কাজ রাখেন না। পরিবারের সদস্যদের নিয়েই ঈদের দিন পরিকল্পনা থাকে তার। সন্ধ্যার পর আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করেন আমির খান।

বিষয়:আমির খান ঈদ খানদের ঈদ নায়ক বলিউড শুটিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…