কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে খাল থেকে মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

খাল থেকে উদ্ধার হওয়া মাদ্রাসা ছাত্রের ছবি, কিশোরগঞ্জ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় নিখোঁজের একদিন পর একটি খাল থেকে তাওহিদ হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার সিংপুর বাজারসংলগ্ন একটি খালে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা নৌকার দিয়ে উদ্ধার করেন। এর আগে সোমবার বিকেল থেকে শিক্ষার্থী তাওহিদ নিখোঁজ ছিলেন।

নিহত তাওহিদ সিংপুর ইউনিয়নের পূর্ব টেংগুরিয়া গ্রামের গুলজার হোসেনের ছেলে। তিনি স্থানীয় একটি মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

সিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী জানান, সোমবার বিকেল থেকে মাদ্রাসা শিক্ষার্থী তাওহিদ নিখোঁজ ছিল। মঙ্গলবার সকালে সিংপুর বাজারসংলগ্ন খালে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করেন।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হচ্ছে। স্বজনরা চাইলে ময়নাতদন্ত করা হবে।

বিষয়:কিশোরগঞ্জ মরদেহ উদ্ধার মাদ্রাসা ছাত্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…