চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে সৈকতে নিখোঁজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সরওয়ার আজম মানিকসরওয়ার আজম মানিক
৫:৩৮ অপরাহ্ণ ১৪, অক্টোবর ২০২২
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ কুমিল্লা থেকে বেড়াতে আসা এক মাদ্রাসা শিক্ষার্থী তাহসিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ৯ ঘন্টা পর বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্ট থেকে মাদ্রাসা তার মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার সকাল আটটারা দিকে সৈকতের সুগন্ধা পয়েন্ট তাহসিন তার তিন বন্ধু গোসল করতে নামলে সাগরের ঢেউয়ে ভেসে যায়। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা দুই বন্ধুকে উদ্ধার করতে পারলেও তাহসিনকে উদ্ধার করা যায়নি।

এছাড়াও আজ দুপুরে সুগন্ধা পয়েন্টে নারায়ণগঞ্জ থেকে বেড়াতে আসা জহিরুল ইসলাম নামে এক ব্যবসায়ী গোসল করার সময় ঢেউয়ের তোড়ে ডুবে যায়। লাইফ গার্ড কর্মীরা তাৎক্ষণিক তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ মিজান উজ জামান জানান, আজ শুক্রবার সকালে কুমিল্লা থেকে মাদ্রাসা পড়ুয়া চার কিশোর বন্ধু কক্সবাজারে বেড়াতে এসে সরাসরি সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসল করতে নেমে পড়ে। সকাল আটটার দিকে গোসল করার এক পর্যায়ে সাগরের ঢেউয়ে ভেসে যায় তাহসিন, ফয়সাল সহ তিন বন্ধু। এসময় সৈকতে কর্মরত সি সেইফ লাইফ গার্ড কর্মীরা ফয়সালসহ দুই জনকে উদ্ধার করে। অপর বন্ধু তাহসিন সাগরে ভেসে যায়। নিখোঁজ তাহসিনকে উদ্ধারে সি সেইফ লাইফ গার্ড ও বীচ কর্মীরা সাগরে খোজাখুজি করে। বিকেল সাড়ে তিনটার দিকে সৈকতের লাবনী পয়েন্টে তাহসিনের মরদেহ ভেসে উঠলে লাইফ গার্ড কর্মীরা মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়।

তাহসিন (১৬) কুমিল্লা জেলার মোগদাও এলাকার কাশেমুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র। তার পিতার নাম বলতে পারেনি অপর বন্ধুরা। অপর বন্ধু একই মাদ্রাসার শিক্ষার্থী একই এলাকার আবুল হোসেনের পুত্র ফয়াসাল। বাকী দুজনের নাম পাওয়া যায়নি।

পুলিশ আরো জানান কুমিল্লা থেকে বেড়াতে আসা এই চার বন্ধুর মধ্যে একজন পালিয়ে গেছে। দুই জন ট্যুরিস্ট পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিষয়ে বিস্তারিত খোঁজ খবর নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তারা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মরদেহ উদ্ধার
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT