আন্তর্জাতিক

গাজা থেকে ইসরায়েলিদের মরদেহ উদ্ধার

বাংলাদেশের সেনা সদস্যরা একটি পরিবহন গাড়িতে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তার পাশে সেনা সদস্যরা পরিবহন গাড়িতে বসে আছেন, চারপাশে সবুজ গাছপালা ও ধোঁয়া দেখা যাচ্ছে. Channel i News – চ্যানেল আই নিউজ

হামাসের হামলার পর গাজায় তল্লাশি চালিয়ে নিখোঁজ ইসরায়েলিদের মধ্য থেকে কয়েকজনের মরদেহ উদ্ধার করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

বিবিসি জানিয়েছে, গতকাল (১৩ অক্টোবর) স্থানীয় সময় শুক্রবার গাজায় সেনা তল্লাশি চালানোর সময় এই মরদেহগুলো উদ্ধার করা হয় বলে জানিয়েছে ইসরায়েল।

ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ জানিয়েছে, সন্ত্রাসীদের অবকাঠামো ধ্বংসের জন্য গাজা ভূখণ্ডের ভেতর তারা তল্লাশি চালিয়েছে এবং তাদের সৈন্যরা কিছু প্রমাণ সংগ্রহ করেছে যা জিম্মিদের খুঁজে পেতে সহায়তা করবে।

সামাজিক মাধ্যম ‘এক্স’ (টুইটার) এ পোস্ট করা একটি ভিডিওতে আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের বিমান বাহিনী হামাসের বিভিন্ন আস্তানা লক্ষ্য করে হামলা চালিয়েছে।

তারা জানিয়েছে, হামাসের ব্যবহৃত অ্যান্টি ট্যাংক মিসাইল লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা অব্যাহত রেখেছে তারা। এসব অ্যান্টি ট্যাংক মিসাইল লঞ্চারের সাহায্যেই গাজা থেকে ইসরায়েলকে টার্গেট করে হামলা চালানো হয়।

বিষয়:ইসরায়েল গাজা মরদেহ উদ্ধার হামাস হামাস হামলা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…