চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো: তারেক রহমান

এস কে রাসেল এস কে রাসেল
৭:২৫ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, কিশোরগঞ্জ, জনপদ, রাজনীতি
A A
বিএনপি নেতা তারেক রহমানের ভার্চুয়াল বক্তৃতা, জনসমাগমের মাঝে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের ক্ষমতায় আসলে ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করবো। এতে দেশের মানুষের উপকার হবে।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কিশোরগঞ্জের হাওরের যে বোরো ধান উৎপাদন হয় তা বাংলাদেশের ১৬ শতাংশ চাহিদা মেটায়। আমরা ক্ষমতায় আসলে আধুনিক পদ্ধতি ব্যবহার করে এই ধান উৎপাদন আরও বাড়ানো চেষ্টা করবো। হাওরে অনেক মাছ উৎপাদন হয় কিন্তু রপ্তানি করা হয় না। বাংলাদেশের পোশাক যদি বাইরে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তাহলে মাছ রপ্তানি করেও বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব।

তিনি আরও বলেন, আরেকটি খাদ্য কিশোরগঞ্জের অষ্টগ্রামে উৎপাদন হয় সেটা হলো পনির। এই পনির দেশের আর অন্য কোথাও উৎপাদন হয় না। এই পনিরও বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা দেশে আনা সম্ভব।

তারেক রহমান তার বক্তব্যে  বলেন, দেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করতে হবে। যাতে তারা দ্রুত সংস্কার করে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দিতে পারে। সেই বিষয়ে বিএনপি নেতা কর্মীদেরকে অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার আহ্বান জানান তিনি।

ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান, যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন।

Reneta

সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ গত ১৬ বছরে নিহত ১৭ জন শহীদ পরিবার ও ১৬জন আহত লোকজনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তারেক রহমানফ্যামিলি কার্ডবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT