রাজনীতি

বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব গ্রেপ্তার

বিএনপি'র ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের ছবি, গ্রেপ্তার সংক্রান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিবের ছবি, গ্রেপ্তার সংক্রান্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর রাতে মিরপুরের পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, হাইকোর্টকে কটুক্তি ও আদালত অবমাননার মামলায় উচ্চ আদালতের নির্দেশ থাকার পরও হাজির না হওয়ায় হাবিবুর রহমান হাবিবকে রাজধানীর পল্লবী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, হাইকোর্টের বিচারপতি মো. আখতারুজ্জামানকে নিয়ে বিরূপ মন্তব্য করায় তার ব্যাখ্যা দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিবকে গত ১৫ অক্টোবর তলব করেন হাইকোর্ট। ৬ নভেম্বর তাকে হাজির হতে বলা হয়। একইসঙ্গে আদালত অবমাননার দায়ে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে আদালত।

বিষয়:বিএনপি বিএনপি'র ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…