স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি-সংগৃহীত
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই দেশ কোন টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।
বৃহস্পতিবার ২৫ সেপ্টেম্বর সকালে নিজের ভেরিফায়েড ফেসবকু পেজে এক পোস্টে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল পোস্টে লিখেছেন, বিএনপি আগেও করেছে, আবারও করতে পারবে। আমাদের আছে অভিজ্ঞতা ও সাফল্যের ইতিহাস। হাসিনার ধ্বংসযজ্ঞের পর বাংলাদেশ আর কোনো পরীক্ষা-নিরীক্ষা সহ্য করতে পারবে না উল্লেখ করে তিনি আরও লিখেন, ‘এই দেশ কোনো টেস্ট টিউব বা ল্যাবরেটরি নয়। বাংলাদেশ চায় পরীক্ষিত নেতৃত্ব।
তিনি আরও বলেন, স্থিতিশীলতা, মর্যাদা ও অগ্রগতি ফিরিয়ে আনতে বিএনপি প্রস্তুত। এখন সময় বিএনপির।
এছাড়া তিনি কিছু প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছেন। তা হলো-
• সংবিধান সংস্কার – ন্যায়বিচার ফিরিয়ে আনা, জনগণের মতামতকে সম্মান।
• শুধু সুষ্ঠু নির্বাচন – প্রকৃত ফলাফল।
• ক্ষমতা জনগণের হাতে।
• দুই মেয়াদই যথেষ্ট – আজীবন ক্ষমতায় আঁকড়ে থাকার অবসান।
• এমপিদের কণ্ঠস্বর ফিরিয়ে দিন – শুধু ভোট নয়, মতামতের অধিকার।
• কাগুজে ব্যালটই সমাধান – নিরাপদ, সহজ ও সৎ নির্বাচন।
• জনগণের জন্য কাজ করা প্রকৃত প্রশাসন।






