রাজনীতি

বিকেলে বিএনপির শোভাযাত্রা

বিএনপির শোভাযাত্রা, বিশাল জনসমাগম, বাংলাদেশের রাজনৈতিক প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির শোভাযাত্রা বিকেলে, হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করে, ঢাকার রাস্তায় বিশাল জনসমাগম।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আজ শুক্রবার ৮ নভেম্বর বিকেলে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা করবে বিএনপি। শোভাযাত্রায় বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, আজ বেলা আড়াইটায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে শোভাযাত্রাটি বের হবে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউ গিয়ে শোভাযাত্রা শেষ হবে। এর আগে, নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোভাযাত্রার উদ্বোধন করবেন।

জানা গেছে, নয়াপল্টন থেকে শোভাযাত্রা শুরু হবে। কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্য ভবন মোড়, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে দিয়ে শোভাযাত্রা শাহবাগ মোড় যাবে। এরপর হোটেল ইন্টারকনটিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শোভাযাত্রা শেষ হবে। মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালি সমাপনী বক্তব্য দেবেন।

গতকাল বৃহস্পতিবার ছিল ৭ নভেম্বর। ৭ নভেম্বর দিনটি বিএনপি ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে। দিবসটি উপলক্ষে আলোচনা সভা, শোভাযাত্রাসহ ১০ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বিষয়:বিএনপি শোভাযাত্রা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…