ফেনীতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্র কোথাও সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়, কিন্তু আমাদের চেষ্টা আছে। শেখ হাসিনা নির্বাচন প্রক্রিয়াকে গণতান্ত্রিক করেছে। বিএনপি নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে ধ্বংস করে গেছে।
‘বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হঠানোর জন্য অতি বাম, অতি ডান মিলে মিশে একাকার হয়ে গেছে।’
ফেনী গার্লস ক্যাডেট কলেজ ক্যাম্পাসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরো বলেন, নির্বাচনে সরকারের কোনো প্রকার হস্তক্ষেপ থাকবে না। তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নেই।
ওবায়দুল কাদের বলেন, এখন সরকারের এজেন্ডা একটাই মানুষকে বাঁচানো। বৈশ্বিক সংকট মোকাবিলা করে দেশকে এগিয়ে নেওয়া। সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে তাকে সংবর্ধনা দেন ফেনী জেলা আওয়ামী লীগের নেতাকর্মীর।










