অধ্যক্ষের পদত্যাগ দাবিতে অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীদের সড়ক অবরোধ

রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের শিক্ষার্থীরা পুলিশি হামলার প্রতিবাদ ও অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছেন। এ সময় নীলক্ষেত সংলগ্ন মিরপুর-আজিমপুর সড়ক অবরোধ করেন তারা।
শুক্রবার ৬ নভেম্বর সকাল পৌনে ১১টার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এসময় বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করেন তারা।
বিক্ষোভে শিক্ষার্থীদের ‘মধ্যরাতে হামলা কেন?’, ‘ক্যাম্পাসে পুলিশ কেন?’ এবং ‘বোনের হিজাব টানলি কেন?’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়। এ ছাড়া ‘জবাব চাই, জবাব চাই’, ‘মধ্যরাতে হামলা কেন, বোনের গায়ে হাত কেন’ এমন নানা স্লোগান দেন আন্দোলনকারীরা।
আন্দোলনরত এক শিক্ষার্থী অভিযোগ করে বলছেন, তারা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করছেন। এরপরও পুলিশ কেন বাধা দিচ্ছে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। শিক্ষার্থীদের ওপর হামলা এবং নারী শিক্ষার্থীদের গায়ে হাত তোলার পাশাপাশি লাঠিচার্জের অভিযোগও করছেন তারা।
সড়ক অবরোধ চলাকালীন কলেজ গেটের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আনুমানিক ৫০ থেকে ৬০ জন শিক্ষার্থী আন্দোলন করছেন। তারা রাস্তার দুই পাশে বসে স্লোগান দিচ্ছেন এবং বিভিন্ন দাবি তুলে ধরছেন। এতে যান চলাচলে বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না বলেও জানান তিনি।
উল্লেখ্য, কলেজটিতে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মাধ্যমে একটি নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। নিয়োগ প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে শেষ হয়েছে বলে জানা গেছে। শিক্ষার্থীরা বর্তমানে স্লোগান দিচ্ছেন। পুলিশ সেখানে সরাসরি হস্তক্ষেপ করলে পরিস্থিতির অবনতি হতে পারে, তাই তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।
কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে আগের দিনই এই বিষয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছিল। রাতে অধ্যক্ষকে উদ্ধার করে নিরাপদে নেওয়া হয়। তিনি অসুস্থ থাকায় বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।






