গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার মৃত্যু

প্রতিনিধির পাঠানো ছবি
খুলনার দৌলতপুরে দুর্বৃত্তদের গুলিতে আহত আব্দুল হালিম নামের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার হাসপাতালে মৃত্যু হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।। তার মাথা ও বুকে গুলি লাগে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত আব্দুল হালিম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় ৪ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ছাড়া তিনি খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ত ছিলেন বলে জানা গেছে।
পুলিশ জানায়, গুলির ঘটনার খবর পাওয়ার পর থেকেই বিষয়টি তদন্ত করা হচ্ছে। তবে কারা এবং কী কারণে আব্দুল হালিমকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা এখনো জানা যায়নি। ঘটনার কারণ উদ্ঘাটন ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত করছে পুলিশ।





