চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ ইসরায়েল সফরে যাচ্ছেন ব্লিঙ্কেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৫২ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

যুদ্ধরত ইসরায়েলের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য আজ ইসরায়েল সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। এই সফরের পর প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গেও তিনি দেখা করবেন বলে জানিয়েছে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন।

আজ ১২ অক্টোবর বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের ইসরায়েল সফরের বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের নির্বাহী কমিটির মহাসচিব হুসেইন আল-শেখ এর বরাত দিয়ে তারা আরও জানায়, আগামীকাল শুক্রবার প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করবেন।

প্যালেস্টাইনের রাজনৈতিক নেতৃত্ব পশ্চিম তীরে মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টি এবং গাজা উপত্যকার নিয়ন্ত্রণকারী হামাসের অধীনে। প্রেসিডেন্ট আব্বাস হামাসের সঙ্গে যুক্ত নন। তাই শান্তি আলোচনার জন্য তার সাথে আলোচনা করবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ব্লিঙ্কেন হামাসের হামলার পর ইসরায়েলের জনগণের প্রতি সমর্থন প্রদর্শনের জন্য আগামী কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। এছাড়াও প্যালেস্টাইনের একজন কর্মকর্তা জানিয়েছেন, দেশটির রাষ্ট্রপতি আব্বাস বৃহস্পতিবার আম্মানে জর্ডানের রাজা আবদুল্লাহর সাথে দেখা করবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি ব্লিংকেনইসরায়েলগাজাপশ্চিম তীরপ্যালেস্টাইনপ্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনমার্কিন পররাষ্ট্রমন্ত্রীমাহমুদ আব্বাসহামাস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশে পথশিশুদের মাদকাসক্তি: এক নীরব মানবিক, সামাজিক ও জাতীয় সংকট

জুন ২৫, ২০২৬

করতোয়া নদীতে গোসলে নেমে ভাবি ও দুই শিশু ননদের মৃত্যু

জুন ২৫, ২০২৬

মাঠের বাইরে মেসি আরও ভালো মানুষ: নেইমার

জুন ২৫, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে চীনের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

জুন ২৫, ২০২৬

কানাডার কনের পা ভেঙে ৫ ম্যাচ নিষিদ্ধ কাতারের আসিম

জুন ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT