পাকিস্তানে একটি রাজনৈতিক সমাবেশ চলাকালীন সময় বিস্ফোরণ ঘটে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন।
বিবিসি জানিয়েছে, উত্তর-পশ্চিম বাজাউর জেলায় জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজল (জেইউআই) এর সমাবেশ চলাকালীন এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন আরও কয়েক ডজন লোক।
কর্তৃপক্ষ জানিয়েছে, পুলিশ এলাকাটিকে ঘিরে রেখেছে এবং মৃতের সংখ্যা বাড়তে পারে ধারণা করেছে। আহতদের সহায়তার জন্য উদ্ধার অভিযান চলছে এবং পুলিশ এখনও বিস্ফোরণের কারণ নিশ্চিত করতে পারেনি।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণে জেইউআইয়ের একজন আঞ্চলিক নেতা মাওলানা জিয়াউল্লাহ নিহত হয়েছেন।







