ক্রিকেট

কামিন্সকে সরালে ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে, স্যান্ডপেপার বিতর্কে পাশে দাঁড়ালেন হ্যাজেলউড

কামিন্সকে সরালে ভাবতে হবে ভবিষ্যৎ নিয়ে, স্যান্ডপেপার বিতর্কে পাশে দাঁড়ালেন হ্যাজেলউড

স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে চলমান বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের পাশে দাঁড়িয়েছেন জশ হ্যাজেলউড। উসমান খাজার বই প্রকাশ এবং ক্যামেরন ব্যানক্রফটকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার পর হ্যাজেলউড জানিয়েছেন, ২০১৮ সালের সাউথ আফ্রিকা সফরে স্যান্ডপেপার ব্যবহারের বিষয়ে কামিন্স কিছুই জানতেন না।

গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এ বিষয়ে মুখ খুলেছেন জশ হ্যাজেলউড। বলেছেন, ‘মনে হচ্ছে গত কয়েকদিনে বিভিন্ন দিক থেকে কামিন্সের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে। আমি প্যাটকে সমর্থন জানাতে চাই, গত সপ্তাহে সংবাদ সম্মেলনে তিনি যা যা বলেছেন, তার সবকিছুর পাশেই আমি আছি। বিশেষ করে গত পাঁচ ছয় বছরে অধিনায়ক হিসেবে তিনি যা কিছু করেছেন, তার সবটুকুই প্রশংসার দাবি রাখে।’

তিনি আরও যোগ করেন, ‘দলটিকে বর্তমান অবস্থানে নিয়ে আসা এবং এমন একটি জায়গায় দাঁড় করানো। যেখানে অতীতে ঘটে যাওয়া ঘটনার মতো কিছু আর কখনোই ঘটবে না। আমার মতে এটি সত্যিই অসাধারণ একটি কাজ। তিনি একজন দারুণ নেতা। দলের প্রত্যেকের কাছে জানতে চাইলে আপনি একই উত্তরই পাবেন।’

পার্থে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের নেতৃত্ব প্রসঙ্গে হ্যাজেলউড বলেন, ‘আমার মনে হয়, প্রথম টেস্টে যদি তিনি অধিনায়ক না থাকেন এবং অন্য কেউ দায়িত্বে থাকেন, তবে পরিস্থিতি কী হবে তা সত্যিই বলা কঠিন। এমন পরিস্থিতি তৈরি হলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে, তবে হ্যাঁ, বিষয়টি নিয়ে অবশ্যই ভাবতে হবে।’

ব্যানক্রফট ও উসমান খাজার দেওয়া বিবরণের সঙ্গে দ্বিমত পোষণ করে নিজের অবস্থানে অটল থাকার কথা জানিয়েছেন হ্যাজেলউড। খাজা ও ব্যানক্রফট পোর্ট এলিজাবেথ টেস্টের দ্বিতীয় দিনে চা পানের বিরতির সময় স্যান্ডপেপার ব্যবহারের পরিকল্পনা নিয়ে আলোচনার কথা বলেছে।

এ বিষয়ে হ্যাজেলউড বলেন, ‘কেপ টাউনে ঘটনার পরপরই আমাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। সেই দুই তিন ঘণ্টার জিজ্ঞাসাবাদে আমি যা বলেছিলাম, আমি তার ওপরই সবচেয়ে বেশি আস্থা রাখি, কারণ ঘটনাটি তখন মাত্র এক দুদিন আগেই ঘটেছিল।’

অজি পেসার আরও বলেন, ‘তখন বিষয়টি আমার স্মৃতিতে একদম টাটকা ছিল। এখন পর্যন্ত যা কিছু বলা হয়েছে, তার মধ্যে দুটি বিষয় গুরুত্বপূর্ণ। প্রথমত, স্যান্ডপেপার দিয়ে বল টেম্পারিং করার পরিকল্পনার নেপথ্যে কি আমি ছিলাম? দ্বিতীয়ত, মাঠে স্যান্ডপেপার বা অন্য কোনো বহিরাগত বস্তু ব্যবহারের বিষয়ে কি আমি অবগত ছিলাম? উত্তর হলো না। আমার মনে হয়, মূল আলোচনার ক্ষেত্রে এই দুটি বিষয়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

হ্যাজলউডের ভাষায়, ‘সবাই বিষয়টি জানে বলে ধরে নেওয়া আর সবাই যে সত্যিই বিষয়টি জানে এই দুটির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এটি একটি বড় ব্যবধান।’

কামিন্সের মতো তিনিও হ্যাজেলউড , বিরতির পর আম্পায়াররা বাউন্ডারি দড়ির কাছে বল ফেলে রেখেছিলেন এমন কোনো ঘটনা তার মনে নেই। ক্যামেরা যে সবকিছু ধারণ করতে পারে, বিষয়টি তার কাছে নতুন ছিল।

বিষয়:উসমান খাজা ক্যামেরন ব্যানক্রফট জশ হ্যাজলউড প্যাট কামিন্স

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…