চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিকেএসপি কাপ নারী ফুটবলে চ্যাম্পিয়ন লাল দল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:২৪ অপরাহ্ণ ১৪, নভেম্বর ২০২৪
ফুটবল, স্পোর্টস
A A
লাল দল নারী ফুটবল চ্যাম্পিয়ন, পুরস্কার গ্রহণের সময় ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকেএসপি কাপ নারী ফুটবল ২০২৪-এ চ্যাম্পিয়ন হয়েছে বিকেএসপি লাল দল। বৃহস্পতিবার ফাইনালে লাল দল ৩-০ গোলে বিকেএসপি সবুজ দলকে হারিয়েছে। খেলার প্রথমার্ধে লাল দলের করা ৩ গোল ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। গোল তিনটি করেন নবীরণ খাতুন, তানজিলা আফরোজ হীরা ও মরিয়ম মান্নান।

আসরসেরা খেলোয়াড় হয়েছেন সবুজ দলের লিমা। আসরে ১০ গোল দিয়ে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান লাল দলের মোছা. সাগরিকা এবং সেরা গোলকিপার হয়েছেন সবুজ সাথী বিশ্বাস।

ফাইনাল শেষে বাংলাদেশ ফুটবল ফডারেশনের সভাপতি তাবিথ আউয়াল দুদলকে চ্যাম্পিয়ন ও রানার্সআপ শিরোপা-মেডেল তুলে দেন। উপস্থিত ছিলেন বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম।

চারদিন চলা বিকেএসপি কাপ নারী ফুটবলের আসরে ১৬ দল অংশ নেয়। বিকেএসপির দুটি দল ছাড়াও সাতক্ষীরার স্টুডেন্ট ফুটবল একাডেমি, বগুড়ার রক্সি ফুটবল একাডেমি, সিলেটের সুগন্ধা এফসি, রাঙ্গামাটির সুইহলামং ফুটবল একাডেমি, সিলেটের জারা ফুটবল একাডেমি, রাজশাহী ফুটবল এসোসিয়েশন, পঞ্চগড়ের বোদা উপজেলা ফুটবল একাডেমি, টাঙ্গাইলের মোনালেসা ওমেন্স স্পোর্টস একাডেমি, হবিগঞ্জের সাম্পান ফাউন্ডেশন প্রমিলা ফুটবল একাডেমি, ঠাকুরগাঁওর রাঙ্গাটুঙ্গী ইউনাইটেড মহিলা ফুটবল একাডেমি, গাইবান্ধার পলাশবাড়ী ফুটবল একাডেমি, জয়পুরহাটের পরান বাজার ফুটবল একাডেমি, সাতক্ষীরার ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান ও গাজীপুরের হায়দারাবাদ স্পোর্টিং ক্লাব এন্ড মহিলা একাডেমি অংশ নেয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাবিথবাফুফেবিকেএসপিলিমাসাগরিকাসাথী
শেয়ারTweetPin

সর্বশেষ

চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনর্গঠন, যারা আছেন কমিটিতে

আগস্ট ৪, ২০২৬

জেলা শিল্পকলা একাডেমিগুলো কি বিকল্প সিনেমা হল হতে পারে?  

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত

জলবায়ু সংকট মোকাবিলা ও শিশুদের প্রারম্ভিক বিকাশে সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT