চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

মুসলিমদের প্রকাশ্যে হুমকি দিয়ে কঠোর সমালোচনার মুখে বিজেপি নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৪৬ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
বিজেপি নেতা প্রকাশ্যে মুসলিমদের হুমকি দিয়ে সমালোচনার মুখে. Channel i News - চ্যানেল আই নিউজ

মসজিদে ঢুকে মুসলিমদের খুঁজে বের করে হত্যার হুমকি দিয়েছেন মহারাষ্ট্রের ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা এবং কনকাভলির বিধায়ক নীতেশ রানে। প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে এমন সাম্প্রদায়িক বক্তব্য দিয়ে নিজের সহকর্মীদের কাছেই কঠোর সমালোচনার মুখে পড়েছেন তিনি।

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গত রোববার (১ সেপ্টেম্বর) আহমেদনগরে রামগিরি মহারাজের সমর্থনে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে এভাবেই প্রকাশ্যে হুমকি দিয়েছিলেন তিনি। এতে বিরোধীরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। তাদের অভিযোগ, বিধানসভা ভোটের আগে বিজেপি সাম্প্রদায়িক হিংসা ছড়াতে চাইছে। তা নিয়ে তুমুল বিতর্ক তৈরি হতেই এই বিষয়ে নিজের অবস্থান জানালো বিজেপি।

দলের মুখপাত্র তুহিন সিনহা বিজেপি বিধায়কের সমালোচনা করে বলেন, দলে এই ধরনের মন্তব্যের কোনও স্থান নেই এবং কোনও রাজনীতিবিদের কখনই এই ধরনের মন্তব্য করা উচিত নয়।

Banglabid

রাজ্য বিজেপি নেতা হাজি আরফাত শেখ নীতেশ রানের কঠোর সমালোচনা করে বলেন, নীতেশ রানে সীমা অতিক্রম করে ফেলেছেন। যদি নীতেশ সত্যিই মুসলমানদের ওপর আক্রমণ করতে চান তবে তাকে মসজিদে যাওয়ার জন্য চ্যালেঞ্জ করেছেন আরাফাত শেখ। তিনি দলীয় নেতাদের নীতশকে সংযত করার আহ্বানও জানিয়েছেন।

আহমেদনগরের সাবেক বিজেপি সাংসদ সুজয় ভিখে পাটিলও রানেকে জাতি ও ধর্মের ভিত্তিতে বিভাজন তৈরির বিরুদ্ধে সতর্ক করেছেন। তিনি বলেন, যদি সে আমাদের জনগণকে (আহমদনগরে) বিভক্ত করার চেষ্টা করে, আমি তার মুখোমুখি হতে এখানে আছি। জেলাটি সামাজিক সম্প্রীতিতে বিশ্বাস করে এবং আমরা কাউকে এটিকে বিঘ্নিত করতে দেব না।

এদিকে, বিজেপি বিধায়কের এই মন্তব্য প্রকাশ্যে আসতেই পুলিশ দুটি এফআইআর নথিভুক্ত করেছে তার বিরুদ্ধে। একজন কর্মকর্তা জানিয়েছেন, নীতেশ রানের বিরুদ্ধে মুম্বাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার দূরে শ্রীরামপুর এবং তোপখানা থানায় অপরাধমূলক ভীতি প্রদর্শন, ইচ্ছাকৃতভাবে শান্তি ভঙ্গ করা এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার জন্য দুটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নীতেশ রানেবিজেপিবিজেপি নেতাসমালোচনা’
শেয়ারTweetPin

সর্বশেষ

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬

বাংলাদেশ জানে টেস্টে নেমে কী করতে হবে, বলছেন অজি তারকা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT