বিনোদন

৩৪ প্রেক্ষাগৃহে ‘বীরত্ব’, দেখার আহ্বান জানালেন শাকিব

বীরত্ব সিনেমার পোস্টার ও অভিনেতা, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রেক্ষাগৃহে মুক্তির জন্য প্রস্তুত বাংলাদেশের সিনেমা বীরত্বের পোস্টার ও অভিনেতা. Channel i News – চ্যানেল আই নিউজ

দেশের ৩৪ সিনেমা হলে মুক্তি পাচ্ছে তারকাবহুল সিনেমা ‘বীরত্ব’। শুক্রবার মুক্তি পেতে যাওয়া এ সিনেমাটি হলে গিয়ে দেখার আমন্ত্রণ জানিয়েছেন শাকিব খান।

বৃহস্পতিবার দুপুরে জনপ্রিয় এই নায়ক তার ফ্যান পেজে একটি পোস্ট দিয়ে বীরত্ব দেখার আহ্বান জানান।

শাকিব খান লিখেছেন, দেশের সিনেমা হলে শুক্রবার মুক্তি পাচ্ছে স্নেহের ইমন অভিনীত সিনেমা ‘বীরত্ব’। অভিনন্দন এবং শুভকামনা এই সিনেমার পুরো টিমের প্রতি।

তিনি বলেন, ‘সামনে নানান ধরনের গল্পে আরও ভালো ভালো সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। সবাই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন। জয় হোক বাংলা সিনেমার।’

সাইদুল ইসলাম রানার পরিচালিত ‘বীরত্ব’ তারকাবহুল সিনেমা। কদিন আগে প্রকাশিত ট্রেলারের মাধ্যমে সিনেমাটি দর্শকদের নজর কেড়েছে।

পিংপং এন্টারটেনমেন্টের ব্যানারে নির্মিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমন, সালওয়া, নিপুণ, ইন্তেখাব দিনার, আহসান হাবিব নাসিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, মনিরা মিঠু, মুনতাহা এমিলিয়াসহ অনেকে।

চিত্রনায়ক ইমন বলেন, কিছু সিনেমা থাকে যা অভিনেতার ক্যারিয়ারে প্লাস পয়েন্ট হিসেবে কাজ করে। বলতে পারে, সিনেমাটি আমার। ‘বীরত্ব’ আমার জন্য তেমনই এক সিনেমা। এই কাজটি করার সময় থেকেই নিজের মধ্যে শান্তি পাচ্ছিলাম। দর্শকের কাছে পৌঁছে দিতে পারলেই স্বার্থকতা আসবে।

বিষয়:আহসান হাবিব নাসিম ইন্তেখাব দিনার ইমন চিত্রনায়ক ইমন জয়ন্ত চট্টোপাধ্যায় নিপুণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…