বিনোদন

শহীদুল্লাহ কায়সার-পান্না কায়সার লুকে মনোয়ার-মিম!

শহীদুল্লাহ কায়সারের জীবনী নিয়ে নির্মিতব্য সিনেমার নাম 'দিগন্তে ফুলের আগুন'

শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার লুকে মনোয়ার-মিমের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদুল্লাহ কায়সার ও পান্না কায়সার লুকে মনোয়ার-মিমের ছবি, যা চ্যানেল আই অনলাইন এর জন্য উপযুক্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

সিনেমার পর্দায় দেখা যাবে শহীদ বুদ্ধিজীবী, লেখক শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সারের জীবনী।  তাদের দুজনের চরিত্রে অভিনয় করছেন মোস্তফা মনোয়ার ও বিদ্যা সিনহা মিম।

ওয়াহিদ তারেকের পরিচালনায় ‘দিগন্তে ফুলের আগুন’ নামে এ ছবিতে শহীদুল্লাহ ও পান্না কায়সারকে কেমন দেখাবে, তার এক ঝলক দেখা গেল বুধবার।

২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত এ ছবিটি প্রযোজনা করছেন কায়সার দম্পতীর কন্যা শমী কায়সার। বর্তমানে ছবিটির শুটিং চলছে। এর মধ্যে শহীদুল্লাহ কায়সার ও তার স্ত্রী পান্না কায়সার লুকে মনোয়ার ও মিমের সাদা-কালো লুক প্রকাশ করা হয়েছে।

ছবিটি মূলত শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের জীবনী অবলম্বনে তৈরি হচ্ছে। শমী কায়সার মনে করেন, অনেকের মধ্যে বেছে এই কাস্টিং নির্ধারণ করেছেন।

পান্না কায়সার ও শহীদুল্লাহ কায়সার চরিত্রে মিম ও মনোয়ারকে কেন উপযুক্ত মনে হলো? জানতে চাইলে শমী বলেন, পান্না কায়সার সাদামাটা গ্রামের এক মেয়ে, একটু লম্বা, শারীরিক গড়নটা যেমন, সেটার সঙ্গে মিম অনেকখানিই যায়। আর মিমের অভিনয়দক্ষতাও আছে।

শমী আরও বলেন, শহীদুল্লাহ কায়সারের চরিত্রে মনোয়ারকে নেওয়ার বিষয়ে আমাদের ভাবনায় ছিল, ব্যক্তিত্বের যে গভীরতা দরকার, তা তার মধ্যে যথাযথভাবে আছে।

মিম জানান, মাস দুয়েক আগে শমী কায়সারের ফোন পান। পেয়েই উচ্ছ্বসিত হন। তিনি বলেন, শমী আপু গল্পটা শোনালেন। তার মায়ের চরিত্রে আমি ছাড়া কাউকে দেখছেন না শুনে আমি তো অবাক! যে শমী আপুকে ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, যার অভিনয় প্রতিনিয়ত মুগ্ধ করেছে, ব্যক্তিত্বে অনুপ্রাণিত হয়েছি, সেই শমী কায়সারের মায়ের চরিত্র! চোখ বন্ধ করেই হ্যাঁ বলে দিয়েছি।

বিষয়:পান্না কায়সার বিদ্যা সিনহা মিম মোস্তফা মনোয়ার শমী কায়সার শহীদুল্লাহ কায়সার সিনেমা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…