জনপ্রিয়তার কথা বিবেচনা করে বাড়ানো হল বিগ বস: ওটিটি ২-এর সময়সীমা। দর্শকদের সুখবরটি জানিয়েছেন শো-এর সঞ্চালক সালমান খান।
সালমান বলেন, ‘শোটি দুই সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে। অর্থাৎ মানুষ এটি দেখতে পছন্দ করছেন। বিগ বস: ওটিটি ২-এর প্রথম দুই সপ্তাহ মিনিটে এটি ৪০০ কোটি লোক দেখেছেন। আপনাদেরকে (প্রতিযোগীদের) আমার থেকেও বেশি দেখা যাচ্ছে। তাই আরও দুই সপ্তাহ বাড়ানো হয়েছে।’
সালমান আরও বলেন, ‘এখন প্রতিযোগীদের দায়িত্ব এটি নিশ্চিত করা যেন দর্শক এটি আরও বেশি পছন্দ করেন, এটা আরও বেশি দেখেন।’ সালমান প্রতিযোগীদেরকে নিজেদের ওপরে মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন।
১৭ জুন থেকে শুরু হয়েছে ‘বিগ বস: ওটিটি ২’। শুরুর দিন থেকেই শো নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। প্রথম সপ্তাহেই ‘বিগ বস’র ঘর থেকে বাদ পড়েছেন আকাঙ্ক্ষা পুরি। ওটিটি প্ল্যাটফর্মে প্রথমবার সঞ্চালনা করছেন সালমান। গত সিজনে সালমান খানের কোভিড হওয়ায় সঞ্চালনার দায়িত্ব ছিল করণ জোহরের কাঁধে।
সূত্র: পিঙ্কভিলা










