ফুটবল

নিজস্ব একাডেমি ও মাঠ নিয়ে বাফুফের আক্ষেপ

বাফুফের নিজস্ব মাঠে ফুটবল অনুশীলন করছে খেলোয়াড়রা, মাঠে প্রশিক্ষণ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন,বাফুফের হতাশার আরেক নাম জাতীয় ফুটবল একাডেমি। ২০১৪ সালে ক্রীড়া মন্ত্রণালয় বাফুফে’কে সিলেট বিকেএসপি বরাদ্দ করে ফুটবল একাডেমি গড়ার জন্য। উদ্বোধন হয়েও মাঝপথে থেমে যায় স্বপ্নের সেই প্রকল্প। তার আগে ২০১২ সালে ঢাকা সফরের সময় ফিফা সভাপতি সেফ ব্ল্যাটার একাডেমি প্রতিষ্ঠার জন্য সাত লাখ ডলার অনুদান দেন। এতকিছুর পরও আলোর মুখ দেখেনি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাফুফের নিজস্ব একাডেমি। সারাদেশে বেসরকারি একাডেমিগুলো কার্যক্রম চালালেও, সমন্বয়ের অভাবে সুফল মিলছেনা।

বিষয়:ক্রীড়া মন্ত্রণালয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…