ফুটবল

চার ক্যাটাগরিতে বেতন বাড়লো নারী ফুটবলারদের

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

চার ক্যাটাগরিতে বেতন বাড়লো বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের। একই সাথে ৩১ ফুটবলারের সাথে নতুন করে ছয় মাসের চুক্তি করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

বুধবার বাফুফে ভবনের কনফারেন্স রুমে এ চুক্তি হয়। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিডিয়া এক্সিকিউটিভ বিভাগ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

চুক্তির সময় উপস্থিত ছিলেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার, এএফসি কাউন্সিল ও বাফুফে সদস্য মাহফুজা আক্তার কিরণ।

চুক্তিভুক্ত ৩১ ফুটবলারের তালিকা

৫০ হাজার বেতন পাবেন যারা: সাবিনা খাতুন, রুপনা চাকমা, মাছুরা পারভীন, শামসুন্নাহার, শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন নিলা, আনাই মগিনি, মারিয়া মান্দা, মনিকা চাকমা, শামসুন্নাহার জুনিয়র, রিতুপর্ণা চাকমা, সানজিদা আক্তার, মারজিয়া, শ্রীমতি কৃষ্ণা রানী সরকার, তহুরা খাতুন।

৩০ হাজার বেতন পাবেন যারা: সোহাগী কিসকু, স্বপ্না রানী, আফিদা খন্দকার, শাহেদা আক্তার রিপা, স্বর্ণা রাণী মণ্ডল, আকলিমা খাতুন, সুরমা জান্নাত, সাথী বিশ্বাস, সুমাইয়া মাতসুশিমা, উন্নতি খাতুন।

২০ হাজার বেতন পাবেন যারা: হালিমা আক্তার, কোহাতি কিসকু, নাসরিন আক্তার, ইতি খাতুন।

১৫ হাজার বেতন পাবেন যারা: রুপা, আইরিন খাতুন।

বিষয়:ইমরান কিরন তহুরা বাফুফে বাংলাদেশ ফুটবল ফেডারেশন রুপনা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…