ফুটবল

সেরে উঠছেন কাজী সালাউদ্দিন, এখন কেবিনে

কাজী সালাউদ্দিন কেবিনে বসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কাজী সালাউদ্দিন কেবিনে বসে সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির ক্যামেরা ও মাইক্রোফোনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাইপাস সার্জারির পর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাহউদ্দিনকে আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে আছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফে জানিয়েছে, দেশের কিংবদন্তি ফুটবলারের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছে মেডিকেল টিম। তার শরীরে অস্ত্রোপচার জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

মেডিকেল স্টাফদের পর্যবেক্ষণ এবং মূল্যায়নের পর কাজী মো. সালাহউদ্দিনকে আইসিইউ থেকে প্রাইভেট কেবিনে স্থানান্তর করা হয়। বাফুফে সভাপতি আগের চেয়ে সুস্থ আছেন এবং সারাদেশের পাশাপাশি বিদেশ থেকে আসা সমর্থন ও শুভেচ্ছার জন্য তিনি কৃতজ্ঞ।

মেডিকেল টিমের প্রতি তাদের বিশেষ সেবা ও পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। একইসঙ্গে সভাপতির গোপনীয়তার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের জন্য ফুটবল ফুটবল সংশ্লিষ্ট এবং গণমাধ্যমের সবাইকে ধন্যবাদ জানায়।

গত বছরের ২৮ ডিসেম্বর কাজী সালাউদ্দিনের করোনারি আর্টারি বাইপাস সার্জারি সম্পন্ন হয়। তার ধমনীতে চর্বি জমা এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকির মোকাবেলায় বাইপাস সার্জারি আবশ্যক হয়ে পড়ে।

বিষয়:কেবিন ফুটবল বাফুফে বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন সালাউদ্দিন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…