ফুটবল

আয়োজকেরা মেয়েদের খেলাকে অসম্মান করেছে

অভিনেত্রী ফুটবল খেলোয়াড়ের পোশাক পরা, খেলাধুলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

অভিনেত্রী ফুটবল খেলোয়াড়ের পোশাক পরা, খেলাধুলার দৃশ্য, যা বাংলাদেশের খেলাধুলার পরিবেশের ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ব্যালন ডি’অর অনুষ্ঠানে মেয়েদের খেলাকে যেভাবে মূল্যায়ন করা হয়েছে, তাতে হতাশ আর্সেনাল তারকা বেথ মেড। ইংল্যান্ডের তারকা ফরোয়ার্ড মনে করছেন, আয়োজকরা মেয়েদের খেলাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে পারেনি।

ভোটে তৃতীয় হওয়া মেড বলেছেন, ‘ছেলে-মেয়ে একসাথে যাওয়া সম্মানের। সবাই সেরার পুরস্কার পছন্দ করে, ব্যালন ডি’অর একটা স্মৃতিচিহ্ন, সেটা সবার জন্য। আয়োজনটা সঠিক ছিল না। অ্যালেক্সিয়া পুতেল্লাস স্টেজে গেল, তাকে দুটি প্রশ্ন করা হল, তারপর সে চলে আসল।’

‘ওই সময়ের মধ্যে তারা রবার্ট লেভান্ডোভস্কিকে সর্বোচ্চ গোলদাতা করলো, বর্ষসেরা গোলকিপার নির্বাচিত করলো, মেয়েদের বর্ষসেরা কোন গোলকিপার নির্বাচিত হল না। ব্যালন ডি’অরে চারটি পুরস্কারের মধ্যে তিনটি তাদের করলো। সবশেষ করিম বেনজেমা পুরস্কার জিতল, তার পুরো পরিবার স্টেজে তার সঙ্গে ছবি তুললো, সব সাংবাদিকরাও, তবে পুতেল্লাস যে স্টেজে ছিল এটা মনেই হল না।’

‘ব্যালন ডি’অর সম্মানজনক পুরস্কার, যেখানে মেয়েদের থাকা অনেকটা শো পিসের মতো, তারা এটা ঠিক করেনি।’

মেড ইংল্যান্ডের ২০২২ সালে মেয়েদের ইউরো জেতা দলের সদস্য। বিবিসির বর্ষসেরা ক্রীড়াব্যক্তিত্বও হয়েছিলেন আর্সেনালের এ ফরোয়ার্ড।

বিষয়:আর্সেনাল ইংল্যান্ড পুতেল্লাস ব্যালন ডি”অর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…