ফুটবল

বেনজেমাকে অনুশীলনে নিচ্ছে না আল ইত্তিহাদ

বেনজেমা অনুশীলনে অংশ নিচ্ছেন, ফুটবল মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজেমা ফুটবল মাঠে অনুশীলন করছেন, তার পেছনে আলো এবং দর্শকদের দৃশ্য দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

মৌসুমের মধ্যবর্তী একমাসের বিরতিতে দুবাই অনুশীলন করতে যাচ্ছে সৌদি প্রো লিগের দল আল ইত্তিহাদ। সাথে যেতে পারছেন না দলটির তারকা ও ফ্রান্স ফরোয়ার্ড করিম বেনজেমা, খবর এমনই। কারণ, নির্ধারিত সময়ে ৩৬ বর্ষী ব্যালন ডি’অর জয়ী তারকা ক্লাবে উপস্থিত থাকতে পারেননি।

ইউরোপীয়ান সংবাদমাধ্যম বলছে, আল ইত্তিহাদের স্টেডিয়াম কিং আব্দুল্লাহ স্টেডিয়ামে নির্ধারিত সময় শুক্রবারের মধ্যে উপস্থিত হওয়ার কথা ছিল এ তারকার। তিনি উপস্থিত হতে না পারায় কোচ মার্সেলো গ্যালার্ডোকে এমন কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে।

বলা হচ্ছে, বেনজেমার ক্লাবের বিভিন্ন ইভেন্টে না আসার ঘটনা এটাই প্রথম নয়। ফরাসি তারকা ২০২৩ সালের শেষদিকেও ক্লাবের অনুশীলনে অংশগ্রহণ করতে পারেননি। বেনজেমার সাথে বিবাদের জন্য ক্লাবটি আগের কোচ নুনো এসপিরিতো সান্তোকে বিদায় করে গত নভেম্বরে।

ব্যালন ডি’অর জয়ী বেনজেমা মধ্যপ্রাচ্যে ভালো নেই বলে বেশ আগে থেকেই খবর। কারণ তার আশানুযায়ী জীবন-যাপন করতে পারছেন না। বক্সিং ডের ম্যাচে আল নাসেরের বিপক্ষে হারের পর সমালোচনা বেশ জোরেশোরে ধেয়ে আসে তার দিকে। ওই ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো জোড়া গোল করলেও গোলশূন্য ছিলেন বেনজেমা।

বিষয়:আল ইত্তিহাদআল-নাসেরফ্রান্সবেনজেমামার্সেলোরোনালদো
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…