চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জানুয়ারিতে ফাইনালের আগে সেমিফাইনাল: ওবায়দুল কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৪, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: গত ২৮ অক্টোবর কোয়ার্টার ফাইনাল খেলা হয়ে গেছে। সেই খেলায় আমরা জিতে গেছি।আসছে দিনে সেমিফাইনাল আর জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা হবে বলে মন্তব্য করেছেন তিনি।

এসময় তিনি সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি নেতারা নিজেরাই এখন গুহাতে ঢুকে গেছে বলে মন্তব্য করেন।

তিনি বলেন, ‘বিএনপিতে এতো বীর পুরুষ! ২৮ তারিখের পর নাকি হাসিনা সরকারকে খুঁজে পাওয়া যাবে না! এখন তো তাদেরই খুঁজে পাওয়া যায় না। এখন রিজভী গেছে গুহাতে! গুহা থেকে প্রেস কনফারেন্স করে!’

ওবায়দুল কাদের আজ শনিবার বিকেলে রাজধানীর আরামবাগ মোড়ে আওয়ামী লীগের ঢাকা বিভাগীয় সমাবেশে অংশ নিয়ে এসব কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনপিকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবরের পর নাকি শেখ হাসিনার সরকার থাকবে না। আপনাদের বাড়াবাড়ি, লাফালাফি কোথায় ? ২৮ তারিখ, ২৯, ৩০ নভেম্বরের পর আজ ৪ তারিখ। শেখ হাসিনা তো বসে আছেন। ঢাকার স্মরণকালের মহাসমাবেশে আগামী দিনের বিজয় বার্তা নিয়ে তিনি বসে আছেন।তিনি বলেন, হায়রে মির্জা ফখরুল! টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে! মনে আছে, সালাউদ্দিনের দৌড়! ওইদিন বলেছিল, আমরা নাকি পালাবার পথ পাবো না! এখন কাদের পালাবার পথ নাই?

তিনি বলেন, বাইডেনের উপদেষ্টাও ভুয়া! বিএনপি মানেই ভুয়া। শেখ হাসিনা আসল নেতা, আর ওরা ভুয়া। আগামী নির্বাচনে এই ভুয়া অপশক্তিকে পরাজিত করে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

Reneta

ওবায়দুল কাদের বলেন, যারা ১৫ আগস্ট রক্ত ঝরিয়েছে, ৩ নভেম্বর জেল হত্যা ঘটিয়েছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়েছে, আওয়ামী লীগের ২১ হাজার নেতা-কর্মী হত্যা করেছে। যাদের হাতে রক্তের দাগ তাদের হাতে বাংলাদেশের গণতন্ত্র কোনোদিনও নিরাপদ নয়। ক্ষমতা পেলে এরা গণতন্ত্র ধ্বংস করবে, মুক্তিযুদ্ধ ধ্বংস করবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জঙ্গিবাদী দল শেখ হাসিনাকে সম্মান করতে জানে না। বাংলাদেশের জন্য এতো কিছু করেছেন, একটা ধন্যবাদও দিতে পারেনি বিএনপি। সারা দুনিয়া যাকে বড় করে আমরা তাকে খাটো করি। শেখ হাসিনা আমাদের আসল নেতা। আর তোরা সব ভুয়া। আগামী নির্বাচনে সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে শেখ হাসিনাকে বিজয়ী করতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগওবায়দুল কাদেরবিএনপি
শেয়ারTweetPin

সর্বশেষ

বেসরকারি টেলিভিশনের সংবাদ বিভাগের প্রধানদের সাথে ডিআরইউ’র মতবিনিময় সভা

জুলাই ১২, ২০২৬

চিকিৎসা সেবার মূল ভিত্তি হচ্ছে মানবিকতা : জুবাইদা রহমান

জুলাই ১২, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’

জুলাই ১২, ২০২৬

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিলো না মেজর হাফিজ উদ্দিন আহমদ

জুলাই ১২, ২০২৬

সুইজারল্যান্ডের বিপক্ষে কখনও হারেনি আর্জেন্টিনা, দুই ইতিহাস গড়ার পথে সুইসরা

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT