চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নৈরাজ্য সৃষ্টিকারীদের নিয়ে সতর্ক থাকতে হবে: বাহাউদ্দিন নাছিম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০২৪
রাজনীতি
A A

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, নৈরাজ্য সৃষ্টিকারী জঙ্গিবাদী শক্তি বিএনপি জামাতের সাথে হাত মিলিয়ে ছাত্র আন্দোলনের উপর ভর করে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিলো। সরকার সকল নৈরাজ্য মোকাবেলা করে জনগণের জানমালের নিরাপত্তা দিচ্ছে। তবে সেই অপশক্তি এখনো নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে। সেবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

আজ ২৫ জুলাই, বৃহস্পতিবার দুপুরে ১১ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে শাজাহানপুর খালপাড়ে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করে তিনি এসব কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, অপকর্মকারীরা বসে নেই। তারা আরও অপকর্মের পায়তারা করছে। সাধারণ মানুষের লাশ চায় তারা। জনগণ দুশ্চিন্তায় থাকলে জঙ্গিবাদী শক্তি বিএনপি জামাত খুশি হয়। তারেক রহমান লন্ডনে বসে আরাম আয়েশের জীবন অতিবাহিত করে দেশের জনগণকে কিভাবে নৈরাজ্যের মধ্যে রেখে দেশকে অস্থিতিশীল করবে সেই চক্রান্তে লিপ্ত। সরকার জনগণের জানমালের নিরাপত্তায় সর্বোচ্চটুকু করছে। জনগণও সরকারকে সহযোগিতা করছে। আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কেউ যাতে গুজব ছড়িয়ে, মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার করে দেশকে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়ে সতর্ক ও সচেতন থাকতে হবে।

শাজাহানপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, মহিউদ্দিন মহি, স্বেচ্ছাসেবক লীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম বিপুল সহ ওয়ার্ড ও ইউনিট আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এর আগে দুপুরে বাহাউদ্দিন নাছিম সেগুনবাগিচায় ২০ নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন। এসময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন আহমেদ রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আ ফ ম বাহাউদ্দিন নাছিমআওয়ামী লীগ
শেয়ারTweetPin

সর্বশেষ

বাজেট ঘাটতি ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা

জুন ১১, ২০২৬
ছবি: এআই

ফ্রিল্যান্সার ও উদ্যোক্তাদের জন্য ভ্যাট অব্যাহতি বহাল

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন ১১, ২০২৬

স্টার্টআপ ও প্রযুক্তিনির্ভর ব্যবসায় টার্নওভার ট্যাক্স শূন্য করার প্রস্তাব

জুন ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কন্টেন্ট ক্রিয়েটরদের আয় থাকছে করমুক্ত

জুন ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT