চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যাম্পিয়ন্স ট্রফিতে অধিনায়ক শান্তই

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৫৭ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচে. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতীয় দলে টি-টুয়েন্টিতে আর অধিনায়কত্ব করবেন না নাজমুল হোসেন শান্ত। বাকি দুই ফরম্যাট ওয়ানডে-টেস্টেও অধিনায়ক হিসেবে গত ডিসেম্বরে মেয়াদ শেষ হয়েছে শান্ত’র। তবে ফেব্রুয়ারিতে গড়াতে চলা ওয়ানডে ফরম্যাটের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাকেই নেতৃত্বে ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

শুক্রবার বিপিএলে দিনের দ্বিতীয় ম্যাচ চলাকালীন প্রেসবক্সে ঘুরতে আসেন ফারুক আহমেদ। সেখানে শান্ত’র টি-টুয়েন্টির নেতৃত্ব থেকে সরে যাওয়া এবং বাকি দুই ফরম্যাটের অধিনায়কত্ব প্রসঙ্গে কথা বলেন বিসিবি সভাপতি।

সাউথ আফ্রিকা সিরিজের মাঝে আলোচনায় ছিল শান্ত’র অধিনায়কত্ব ছাড়ার কথা। পরে তার নেতৃত্বেই আরব আমিরাতে সিরিজ খেলতে যায় বাংলাদেশ। সেখানে চোট পেয়ে চিটকে যান। পরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন না। চোটের কারণে শান্ত’র ছিটকে যাওয়ার বিষয়টি মনে করিয়ে দিয়েছেন বিসিবি প্রধান।

Banglabid

‘আমি এখনও মনে করি, ও তো টিমের বাইরে গেছে চোটের জন্য। যদি ফেরে, তাহলে অধিনায়ক হিসেবেই ফিরবে। আসলে ওর অধিনায়কত্বের মেয়াদটা ছিল এই ডিসেম্বর পর্যন্ত, একবছর। আমরা আসলে মনে করেছিলাম ও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত থাকবে। এরপর বিষয়টা বোর্ড দেখবে। এই মূহুর্তে চোট নিয়ে বাইরে গেছে। ও ক্যাপ্টেন হিসেবেই আসবে। ওকে অধিনায়ক হিসেবে না নেয়ার কোনো কারণ দেখছি না।’

দুদিন আগে খবর বেরিয়েছে টি-টুয়েন্টির নেতৃত্ব ছাড়ছেন শান্ত। বিসিবি প্রধানও একই কথা বললেন। অধিনায়কত্ব ছাড়ার বিষয়ে শান্ত ফারুক আহমেদের সাথে কথা বলেছেন। এমনকি অধিনায়কের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিতে ইচ্ছাপোষণ করেছেন শান্ত নিজেই।

বিসিবি সভাপতি বললেন, ‘ও নিজে থেকে ইচ্ছা পোষণ করেছে যে টি-টুয়েন্টিতে ক্যাপ্টেন হিসেবে স্বাচ্ছন্দ্যবোধ করছে না। প্রথমে আমাকে বলেছে, সুতারং ওই ব্যাপারে আমরা আরেকজন ক্যাপ্টেন চিন্তা করছি। যদিও টি-টুয়েন্টি বেশ দূরে আছে, প্রায় ছয়মাস পরে মনে হয় টি-টুয়েন্টি। এটা আসলে এই মূহুর্তের ইস্যু না, আমরা এটার জন্য অপেক্ষা করবো।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়ন্স ট্রফিফারুক আহমেদবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

তারেক মাসুদকে হারানোর ১৫ বছর

আগস্ট ১৩, ২০২৬

অস্ত্রোপচারের পর কেমন আছেন জুনিয়র এনটিআর?

আগস্ট ১২, ২০২৬

কিংবদন্তি পেলের সাবেক ক্লাবে যোগ দিলেন বাংলাদেশের শমিত

আগস্ট ১২, ২০২৬

এলোমেলো দ্বিপাক্ষিক সিরিজের দিন শেষ, বলছেন আইসিসি সিইও

আগস্ট ১২, ২০২৬

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’সহ মারা গেল দুটি হাতি

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT