চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফাইনাল: টিকিট শেষ কাউন্টারে, চড়া দামে কালোবাজারে

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৬:০৯ অপরাহ্ণ ০৭, ফেব্রুয়ারি ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
টিকিট শেষ হওয়ায় কালোবাজারে চড়া দামে বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএল ফাইনাল, টিকিটের চাহিদাটাও বেশি থাকবে এটাই স্বাভাবিক। শুক্রবার ফাইনালের দিন ভোর থেকেই মিরপুর সুইমিং কমপ্লেক্স সংলগ্ন টিকিট বুথে লাইনে দাঁড়ান অনেকে। তবে টিকিট সোল্ড আউটের বিষয়টি বিসিবি জানিয়ে দেয়। অথচ, কালোবাজারে পাওয়া যাচ্ছে টিকিট। বিক্রি হচ্ছে চড়া মূল্যে।

শুক্রবার সন্ধ্যা ছয়টায় গড়িয়েছে আসরের শিরোপা মহারণ। ফাইনালে লড়ছে ফরচুন বরিশাল ও চিটাগং কিংস। ফাইনাল দেখতে বৃহস্পতিবার রাতেই বরিশাল থেকে ঢাকায় আসেন মির্জা গালিব হোসেন নামের এক ক্রিকেটপ্রেমী। ভোর সাতটায় আসেন শের-ই-বাংলা প্রাঙ্গণে। দীর্ঘসময় লাইনে দাঁড়িয়ে থেকে টিকিট না পেয়ে ফিরতে হয় তাকে। জানালেন, পরে কালোবাজার থেকে ৪০০ টাকার টিকিট কেনেন দুই হাজার টাকায়।

চ্যানেল আই অনলাইনের সাথে আলাপে গালিব জানালেন, ‘রাতে বাসে ঢাকায় আসছি খেলা দেখতে। ভোরে যাত্রাবাড়ী থেকে মিরপুরে আসি। সাতটার মতো বেজে যায় এখানে আসতে। বলা হয়েছিল নয়টার দিকে টিকিট দেবে। সাড়ে দশটায় বেজে গেলেও আর টিকিট পাইনি। পরে বিসিবিও জানায় টিকিট নাই। কী করার, বরিশাল থেকে আসছি। খেলা না দেখে ফিরে যাবো না, পরে ব্ল্যাকে টিকিট কিনি। ৪০০ টাকার টিকিট আমার কাছে দুই হাজার টাকা নিছে।’

বৃহস্পতিবার থেকেই মিরপুরে স্টেডিয়ামের আশে পাশে কালোবাজারিদের দেখা গেছে। স্টেডিয়াম সংলগ্ন আবাসিক এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীর হাতে পাওয়া যাচ্ছে টিকিট। খোঁজ নিয়ে দেখা যায় ৪০০ বা ৫০০ টাকার টিকিটের দাম চাচ্ছে দুই থেকে তিন হাজার টাকা। ক্লাব হাউজের এক হাজার টাকার টিকিটের দাম হাঁকানো হচ্ছে সাড়ে তিন থেকে চার হাজার টাকা।

শনিরআখড়া থেকে টিকিট কিনতে গতকালও এসেছিলেন খোরশেদ আলম। আজকে সকাল ৭টায় এসে টিকিট না পেয়ে হন্নে হয়ে খুঁজছেন। কালোবাজারির সাথেও সুবিধা করে উঠতে পারছেন না। আলাপকালে বললেন, ‘গতকালও এসেছিলাম, টিকিট পাইনি। দুপুরে বলে কেবল ৩ হাজার টাকার টিকিট। পরে ফিরে যাই। আজকে ভোরে আসি এই আশায় যদি চারশো টাকার টিকিট পাই। কিন্তু কাউন্টারে তো টিকিট দিলো না। বাইরে অনেকে টিকিট বিক্রি করছে। তবে দাম বেশি। আড়াই হাজার-তিন হাজার টাকা চায়। এত টাকা থাকলে তো কালকেই কাউন্টার থেকে কিনতাম।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে টিকিট বিক্রি করছে অনেকে। তাদের একজনের সাথে কথা হয় ক্রেতা সেজে। এক হাজার টিকিট আছে তার কাছে, তবে বিক্রি করবেন দুই হাজার টাকা করে।

Reneta

অথচ এবার টিকিট কালোবাজারি মুক্ত রাখার কথা জানিয়েছিল বিসিবি। আদৌ তা হচ্ছে কীনা উঠেছে প্রশ্ন। কাউন্টারগুলোতে দেখা গেছে একের অধিক টিকিট দেয়া হচ্ছে না কাউকে। তবে ১৫-২০টি টিকিটও একত্রে পাওয়া যাচ্ছে কালোবাজারিদের হাতে। ফাইনালের আগেরদিন বিপিএল টিকিট কমিটির অন্যতম দায়িত্বশীল তরিকুল ইসলাম টিটুর সঙ্গে এসক্রান্ত বিষয়ে আলাপ হয়। জানান বিসিবি সংশ্লিষ্ট লোকজনের জন্য কেবল বাড়তি টিকিট নেয়ার সুযোগ আছে। তবে নির্দিষ্ট সংখ্যক। সেক্ষেত্রে অবশ্য বিসিবি সভাপতি ফারুক আহমেদের সুপারিশসহ স্বাক্ষর লাগবে। সুতারং প্রশ্ন থেকেই যায়, কালোবাজারিদের হাতে এত এত টিকিট এলো কোথা থেকে?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিটাগংটিকিটফাইনালবরিশালবিপিএল ২০২৫বিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ কনস্যুলেট জেদ্দার উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আগস্ট ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ শিশুর মৃত্যু

আগস্ট ৫, ২০২৬

খান্দুরা দরবার শরীফে ‘ওজিফায়ে ইয়াদুল্লাহ’ বইয়ের মোড়ক উন্মোচন

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্পের সফরের আগে লস অ্যাঞ্জেলেসের গলফ ক্লাবে সশস্ত্র ব্যক্তি আটক

আগস্ট ৫, ২০২৬

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT